Business

চকোলেট খেতে ভালবাসেন, তাহলে চিন্তা বাড়ল

চকোলেট খেতে ভালবাসেন এমন মানুষের সংখ্যা গুণে শেষ করা যাবেনা। কিন্তু চকোলেট প্রেমীদের জন্য খুব একটা সুখের খবর সামনে এল না।

চকোলেট খেতে ভালবাসেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। বাচ্চারা তো বটেই, এমনকি সব বয়সের মানুষের কাছেই চকোলেট এক উপাদেয় খাবার। কেউ মিল্ক চকোলেট তো কেউ ডার্ক চকোলেট পছন্দ করেন। শুধুই কি চকোলেট, চকোলেট স্বাদের কেক, মিল্কশেক, আইসক্রিম, তরল চকোলেট এবং এমন নানা উপায়ে চকোলেটে মজে থাকেন বহু মানুষ।

কিন্তু এবার সেই চকোলেট খাওয়াটা পকেটের জন্য অত আর সহজ হবেনা বলেই মনে করা হচ্ছে। সৌজন্যে চকোলেট তৈরির অন্যতম উপাদান কোকোয়া।

কোকোয়া সবচেয়ে বেশি তৈরি হয় ঘানা সহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে। কোকোয়া সেখানকার অন্যতম অর্থকরী কৃষিজ উপাদান। এই কোকোয়া দিয়েই তৈরি হয় চকোলেট। আর সেই কোকোয়ার দাম এবার লম্বা লাফ দিয়ে বেড়েছে।

আন্তর্জাতিক বাজারে কোকোয়ার দাম ১৯৭৮ সালের পর এমন এক উচ্চতা ছুঁয়েছে যে গত ৪৫ বছরে এমন দামের মুখে পড়তে হয়নি ব্যবসায়ীদের। এর কারণ কোকোয়া উৎপাদনে ঘাটতি। আর সেই ঘাটতির কারণ হিসাবে সামনে আসছে জোড়াল এল নিনো প্রভাব।

ইতিমধ্যেই ওরিও সংস্থা জানিয়ে দিয়েছে তারা দাম বাড়াতে চলেছে। অন্য চকোলেট তৈরির সংস্থাগুলি এখনও কোনও ঘোষণা না করলেও চকোলেট প্রেমী মানুষজন প্রমাদ গুনতে শুরু করেছেন।

কারণ একা কোকোয়ার দাম বৃদ্ধিই নয়, আন্তর্জাতিক বাজারে চিনির দামও সর্বকালের রেকর্ড উচ্চতা ছুঁয়েছে। এই জোড়া ফলায় চকোলেটের বর্তমান দাম আর তার নিজের জায়গা ধরে রাখতে পারবেনা এ বিষয়ে অনেকটাই নিশ্চিত বিশেষজ্ঞেরাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026