Business

৪ দিনে ৬০০ কোটি, দুর্গাপুজোয় মদ বিক্রির রোজগারে বেজায় খুশি নবান্ন

কেবল দুর্গাপুজোর ৪ দিনে যা মদ বিক্রি হয়েছে রাজ্যে তাতে খুশি রাজ্য অর্থ দফতর। যে টাকা রোজগার হয়েছে মাত্র ৪ দিনে তা কার্যত এক রেকর্ড।

দুর্গাপুজোর ৪ দিনে রাজ্যে উৎসবের মেজাজে মদ বিক্রি যেভাবে বেড়েছে তা চমকে দিয়েছে। দুর্গাপুজোর ছুটি শেষ করে গত সোমবার সব অফিস খুলেছে। তারপরই হিসাব হয় এর মধ্যে রাজ্যসরকারের যাবতীয় রোজগার। যার মধ্যে রাজ্য দুর্গাপুজোর ৪ দিনে মদ বিক্রি থেকে কত রোজগার করতে পেরেছে তাও হিসাব হয়।

সেই অঙ্ক সামনে আসতে রীতিমত খুশি রাজ্য অর্থ দফতর। রাজ্যের কোষাগারে কেবল দুর্গাপুজোর ৪ দিনে মদ বিক্রি থেকে এসেছে ৬০০ কোটি টাকা। রাজ্য আবগারি দফতর এই টাকা মদ বিক্রি থেকে রোজগার করেছে। যা অবশ্যই রাজ্য কোষাগারে গিয়েই পড়েছে।

এ রাজ্যে অক্টোবর মাস থেকে জানুয়ারি মাসের মধ্যে মদ, বিয়ার বিক্রিতে সবচেয়ে বেশি রোজগার করে সরকার। এই সময়টা উৎসবের মরসুম।

দুর্গাপুজোর পর আসে কালীপুজো ও দিওয়ালী। তারপর বছর শেষে টানা এক সপ্তাহ ধরে চলে বছর শেষের উৎসব। বড়দিন থেকে শুরু করে যা চলে পয়লা জানুয়ারি পর্যন্ত।

সরকারি হিসাব বলছে এই অক্টোবর থেকে জানুয়ারিতেই সবচেয়ে বেশি টাকা রোজগার হয় মদ বিক্রি থেকে। চলতি অর্থবর্ষে রাজ্য সরকার মদ বিক্রি থেকে ১৭ হাজার ৯২১ কোটি টাকা রোজগারের লক্ষ্যমাত্রা স্থির করেছে। এর মধ্যে ইতিমধ্যেই কোষাগারে ৮ হাজার কোটি টাকা এসে গেছে।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026