ফাইল : পেঁয়াজ বাছাই করছেন অমৃতসরের এক দোকানি, ছবি - আইএএনএস
পেঁয়াজের দাম যে বাড়তে শুরু করেছিল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একটু একটু করে বাড়তে বাড়তে তা এখন কলকাতার বাজারে ৪৫ থেকে ৫০ টাকা কেজি। ১ কেজি পেঁয়াজ কিনতে এখন তাই চোখে জল আসার অবস্থা হয়েছে সাধারণ মধ্যবিত্তের।
কিছু সময়ের মধ্যে পেঁয়াজের দাম কেজি পিছু ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। যা পরিস্থিতি তাতে এই দামের ছেঁকা থেকে রেহাই মেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ২ সপ্তাহ আগেও পেঁয়াজের দাম ২৫ থেকে ৩৫ টাকা কেজিতে ঘোরাফেরা করছিল। সেটাই এখন লাফিয়ে বেড়ে গেল।
এ রাজ্যে আলু পেঁয়াজ থেকে শুরু করে বাজারের অন্য আনাজের দাম নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্যসরকার। কিন্তু তার পরেও দামের লাফে রেহাই নেই।
কার্যত অনেকেই টাস্ক ফোর্স আদৌ কোনও কাজ করছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। টাস্ক ফোর্সের ওপর ক্ষুব্ধ অনেকেই। কারণ দামের ছেঁকা থেকে রেহাই দিতে কার্যত ব্যর্থ এই টাস্ক ফোর্স।
যদিও পেঁয়াজের দাম কমার বিষয়ে আশাবাদী টাস্ক ফোর্সের সদস্যেরা। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের রফতানির ওপর ৫০ শতাংশ কর আরোপ করেছে।
এদিকে টাস্ক ফোর্স আশাবাদী হলেও পেঁয়াজের ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন কিন্তু মনে করছেন সেপ্টেম্বরে দাম কমার খুব একটা আশা নেই। ফলে আদা, রসুন, কাঁচা লঙ্কার পর এবার পুজোর আগে পেঁয়াজের ছেঁকাও সইতে হবে মধ্যবিত্তকে।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…