Business

একটি সুরাহা সামনে আসতেই কিছুটা কমে গেল টমেটোর দাম

টমেটোর দাম সাধারণের নাগালের বাইরে চলে গিয়েছিল গত ২ মাসে। এখনও যে দাম নাগালে এসেছে তা নয়। তবে একটি বিশেষ কারণে কিছুটা হলেও দাম কমেছে।

টমেটোর দাম গত প্রায় ২ মাস ধরে খবরের শিরোনামে ঘোরাফেরা করছে। কবে কমবে টমেটোর অগ্নিমূল্য সেটাই ছিল আমজনতার প্রশ্ন। এবার একটি সুরাহার রাস্তা খুলতেই টমেটোর দাম কিছুটা হলেও কমল।

টমেটোর দাম ২০০ টাকা প্রতি কেজিও পার করে গিয়েছিল। লাল টুকটুকে টমেটো তার মেজাজ বদলে রক্তচক্ষু দেখাচ্ছিল আমজনতাকে। অনেকেই বাজারে গিয়ে টমেটোর দাম জানছিলেন। কিন্তু কিনছিলেন না।

টমেটো ছাড়া কীভাবে টমেটোর বিকল্প দিয়ে রান্না করা যায় তার নানা টোটকাও ইন্টারনেটে ছেয়ে গিয়েছিল। টমেটোর এই লাগামছাড়া দামে অবশ্য এবার লাগাম পরা শুরু হয়েছে। কিছুটা হলেও কমেছে টমেটোর দাম। আর তা সম্ভব হয়েছে একটি বিশেষ সুরাহা সামনে আসার পর।

টমেটোর দাম এখন অনেক জায়গায় ১০০ টাকা কেজিতে নেমেছে। যদিও তা যে একদম নেমেছে তা নয়। তবে আগের তুলনায় ভাল। এর কারণ টমেটোর ভাল ফলন। আর সেই ফলন এবার বাজারে ঢোকা শুরু করেছে। ফলে যোগান বৃদ্ধি হচ্ছে। আর যোগান বাড়লে যে দামে সুরাহা মিলবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

হিমাচল প্রদেশ ও মধ্যপ্রদেশে টমেটোর উৎপাদন ভাল হয়েছে। আর তা যথেষ্ট পরিমাণে বাজারে ঢুকতে শুরু করেছে। ফলে উত্তর ভারতের অনেক জায়গায় টমেটোর দাম ১০০ টাকা কেজিতে নেমেছে।

আর ১৫ দিনের মধ্যে টমেটোর দাম আরও নামার আশা করছেন ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গেও ১২০ টাকা থেকে ১০০ টাকা কেজিতে অনেক জায়গায় টমেটো বিক্রি হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026