Business

২ বছরে সবচেয়ে নিচে বিশ্বজুড়ে খাবারের দাম

খাদ্যশস্য, তৈলবীজ, দুগ্ধজাত দ্রব্য, মাংস ও চিনি। এগুলির দাম বিশ্ব বাজারে কত কমল বা বাড়ল তা প্রতি মাসে রেকর্ড করা হয়। আর সেই খতিয়ান বলছে ২০১৬ সালের মে মাসের পর বিশ্বজুড়ে খাবারের দাম ২০১৮ সালের নভেম্বরে সবচেয়ে কম হল। বিশ্বজুড়ে তৈলবীজের দাম অনেকটা পড়েছে। যার জেরে ভেজিটেবল অয়েলের দাম গত ১২ বছরে সবচেয়ে তলানিতে ঠেকেছে। প্রচুর পরিমাণে সয়াবিন তেল ও সূর্যমুখী তেল বাজারে আসায় সেগুলির দাম পড়েছে। যা টেনে নামিয়ে দিয়েছে তেলের দাম।

গমের যোগানও প্রচুর হয়েছে। চালের উৎপাদন এবার গত বছরের তুলনায় ১.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য খাদ্যশস্যের উৎপাদন ও বাণিজ্য বেড়েছে। সব মিলিয়ে প্রভাব পড়েছে বিশ্ব খাদ্যের মূল্য সূচকে। যদিও বিশ্বজুড়ে খাবারের দাম পড়লেও তার প্রভাব বঙ্গ বাজারে অমিল। এমনকি ভারতীয় বাজারেও তার তেমন প্রভাব এখনও বোঝা যাচ্ছেনা।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026