Business

দেশবাসীর কম দামে চাল পাওয়ার সম্ভাবনায় জল ঢালার চেষ্টা শুরু

চালের দাম সাধারণ মানুষের আয়ত্তে আনতে কেন্দ্রীয় উদ্যোগে বাধ সাধা শুরু করল আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইএমএফ। ফলে দেশের মানুষের কম দামে চাল পাওয়া ফের প্রশ্নের মুখে।

চালের দাম যেভাবে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল তাতে সাধারণ মানুষের ন্যূনতম প্রয়োজন চালও কেনা দুঃসাধ্য হয়ে উঠেছিল। এই অবস্থায় গত ২০ জুলাই ভারত সরকারের তরফে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জানানো হয় ভারত থেকে বিদেশে বাসমতী ছাড়া যাবতীয় সাদা চালের রফতানি বন্ধ করা হল।

দেশিয় বাজারে যাতে চালের যোগান বাড়ে এবং চালের দাম কমে সেই লক্ষ্যে কেন্দ্রীয় সেই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তির আশ্বাস পান সাধারণ মানুষ।

কিন্তু কেন্দ্রীয় উদ্যোগের সুফল বাজার পর্যন্ত পৌঁছনোর আগেই তা তুলে নেওয়া নিয়ে চাপ তৈরি শুরু হয়ে গেল। যা আদপে সাধারণ মানুষের জন্য অশনিসংকেত। কারণ যদিও বা চালের দাম কিছুটা কমার সম্ভাবনা কেন্দ্র তৈরি করল, তা তারা কতদিন ধরে রাখতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড-এর তরফে ইতিমধ্যেই ভারতকে এই নির্দেশ তুলে নেওয়ার জন্য চাপ তৈরি করা হয়েছে। আইএমএফ-এর এই আবেদনের মোড়কে চাপ ভারত সরকার কতটা উপেক্ষা করতে পারবে তা নিয়ে প্রশ্ন আছে।

কারণ প্রয়োজনে অর্থের জন্য আইএমএফ-এর ওপর ভরসা করতে হয় ভারতকেও। সেখানে এখন যদি আইএমএফ-এর আবেদনে ভারত সাড়া না দেয় তাহলে ভারত সরকারকেও আগামী দিনে সমস্যায় পড়তে হতে পারে।

আইএমএফ-এর দাবি, এভাবে ভারত যদি চালের রফতানিতে তালা দিয়ে দেয় তাহলে বিশ্বজুড়ে এক অর্থনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তারা ভারতকে এই নিষেধাজ্ঞা তুলে নিতে বলছে।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026