Business

ছেঁকা দিচ্ছে আদা, টমেটো, দাম কি আরও বাড়বে, কি বলছে বাজার

আদা, টমেটোর দাম রকেট গতিতে বেড়েছে। বাজারে হাত ছোঁয়ানো যাচ্ছেনা এই ২ নিত্যপ্রয়োজনীয় জিনিসে। আরও কি দাম বাড়বে? পূর্বাভাস কি বলছে?

আদা এখন ৪০০ টাকা কেজি ছাড়িয়ে ৫০০ টাকা কেজির দিকে ছুটছে। টমেটো কিছুদিন আগেও ছিল ধরাছোঁয়ার মধ্যে। কিন্তু এখন তার দাম এমন গতিতে উপরের দিকে ছুটছে যে বাজারে গিয়ে অনেকেই টমেটোর দাম জিজ্ঞেস করা দূরে থাক, হাত দিয়ে নেড়েও দেখছেন না। অথচ প্রতিদিনের রান্নায় আদা বা টমেটোর প্রয়োজন নতুন করে কাউকে বলে দেওয়ার দরকার নেই।

কেবল বাংলা বলেই নয়, ভারতজুড়েই আদা এবং টমেটোর দাম হুহু করে চড়ছে। এদের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে উচ্ছে বা পটলের দামও। ইচ্ছে থাকলেও তাই উচ্ছে কেনার উপায় নেই।

উচ্ছে অনেক জায়গায় দেড়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটলের দাম, যা কিছুদিন আগেও নাগালের মধ্যে ছিল, সেই পটলের দাম বেড়ে অনেক জায়গায় ৭০ টাকা কেজিতেও পৌঁছে গেছে। মাচার পটল বলে যে রোঁয়া থাকা পটল বিক্রি হয়, তার দাম আরও বেশি।

বর্ষার শুরুতেই অতিবৃষ্টিতে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু জায়গায় হাল বেহাল হতে শুরু করেছে। পাইকারি বিক্রেতাদের দাবি, বর্ষার শুরুতেই কিছু জায়গায় অতিবৃষ্টি টমেটো চাষের ক্ষতি করছে।

এই অতিবৃষ্টি সার্বিকভাবে চাষেরও ক্ষতি করছে বলে দাবি বিক্রেতাদের। তাই বিক্রিতে লাগাম দিতে পাইকারি বাজারেই মালপত্র কম আসছে।

ফলে চাহিদার সঙ্গে যোগানের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। যার ফল হচ্ছে দাম বৃদ্ধি। এমনকি বিক্রেতাদের আশঙ্কা টমেটো বা আদার দাম আরও বাড়তে পারে! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026