Business

পান খাওয়ার মজলিসি আমেজকে মৃত্যুশয্যার দিকে ঠেলে দিচ্ছে ঘড়ির কাঁটা

খাওয়ার পর একটা পান মুখের মধ্যে পুরে চিবোতে থাকার আনন্দই আলাদা। কিন্তু ক্রমে সেই পানের যাদুকে মৃত্যুশয্যার দিকে ঠেলে দিচ্ছে ঘড়ির কাঁটা।

একটা সময় ছিল যখন ঘরে ঘরে পানের বাটা থাকত। পানের বাটায় সাজানো থাকত চুন, খয়ের, সুপুরি সহ পান খাওয়ার অন্য মশলা। এমনকি অনেকে পানের সঙ্গে দোক্তা বা জর্দাও মিশিয়ে মুখে পুরে দিতেন।

বাড়িতে পানের বাটা থাকার একটা অন্যতম কারণ ছিল দৈনিক ব্যবহার। প্রতিদিন একাধিকবার পান খাওয়ার অভ্যাস থাকলে কত আর কিনে খাওয়া যায়! তাই পান পাতা বাজার থেকে এনে তা মনের মত করে সেজে নেওয়ার প্রচলন ছিল অনেক পরিবারে।

সেই প্রবণতা নতুন প্রজন্মের মধ্যে আর নেই। তবে পানের দোকান থেকে পান খাওয়াটা বজায় ছিল। এখনও আছে। কিন্তু সেখানে এখন ভাটার টান।

পানের অনেক দোকানেই পান সাজিয়ে বসেও দিনের শেষে আগের মত খদ্দের হচ্ছেনা। ফলে ব্যবসাতেও ভাটার টান। পানের দোকানিদের তাই মন খারাপ। পান সাজার বন্দোবস্ত রেখেও তাঁরা দোকানে বাধ্য হয়ে সাজিয়ে রাখছেন পান মশলার প্যাকেট।

নবাবের শহর লখনউ আবার এ দেশের পান বিলাসের জন্য বিখ্যাত। নবাবি শহরে ঘরে ঘরে পান খাওয়ার রেওয়াজ আজকের নয়। তবে সেখানেও এখন পানের দোকানিরা মাছি তাড়াচ্ছেন।

দিনের শেষে হাতে গোনা খরিদ্দার আসছেন পান কিনতে। কিন্তু কেন এমন অবস্থা? পানের দোকানিরা পান মুখে পোরার আনন্দে এই অনিচ্ছার জন্য কাঠগড়ায় চাপাচ্ছেন সময়কে।

তাঁদের মতে, মানুষ এখন সময়ের পিছনে ছুটছেন। আর সেখানেই যত সমস্যা। একটা পান ভাল করে সেজে দিতে মিনিট তিনেক সময় লাগে। সেই সময়টা কারও হাতে নেই।

দোকানে এসে খরিদ্দাররা তাই পান কেনার বদলে পান মশলা কিনে নিচ্ছেন। একটা প্যাকেট কিনতে ১ মিনিটও খরচ করতে হচ্ছেনা। ফলে পানের দোকান খুলেও বিক্রি করতে হচ্ছে পান মশলার প্যাকেট। সময় কেড়ে নিয়েছে পান মুখে পুরে চিবোনোর মজলিসি আমেজ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026