Business

পুজোর মুখে বাড়তি খুশি, বাড়ল ৪ শতাংশ ডিএ

পুজোর মুখেই এল খুশির খবর। একদম তৃতীয়ার দিন খবর এল। ৪ শতাংশ ডিএ বৃদ্ধি নিশ্চিত হওয়ায় বেজায় খুশি কর্মী থেকে পেনশন প্রাপকরা।

পুজোর মুখে বয়ে এল খুশির খবর। কর্মচারিদের জন্য ৪ শতাংশ ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধিতে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই ডিএ বৃদ্ধি নিশ্চিত হয়।

১ জুলাই থেকে এই ডিএ বৃদ্ধি কার্যকর হবে। ফলে জুলাই থেকে বাড়তি টাকা এরিয়ার হিসাবে পেয়ে যাবেন কর্মীরা। সেই সঙ্গে মাইনেতে আরও ৪ শতাংশ বাড়তি ডিএ যুক্ত হল। বাড়ল মাইনের মোট অঙ্ক।

এই সিদ্ধান্তের ফলে উপকৃত হলেন ৪৭ লক্ষ ৬৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারি। মুখে হাসি ফুটেছে পেনশন প্রাপকদেরও। ৬৮ লক্ষ ৬২ হাজার পেনশন প্রাপকও ডিএ বৃদ্ধির সুবিধা পেতে চলেছেন। কেন্দ্রীয় সরকার আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করায় এখন কেন্দ্রের ডিএ বেড়ে হল ৩৮ শতাংশ।

পুজোর মুখে যখন কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের মুখে হাসি ফোটাল তখন রাজ্য সরকারি কর্মীরা ডিএ নিয়ে সেই অন্ধকারেই। আদালতের নির্দেশের পরেও রাজ্যসরকার ঠিক কী করবে তা তাঁরা বুঝে উঠতে পারছেন না।

এদিকে এদিন কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মচারিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ডিএ-র ফারাক আরও বাড়ল। রাজ্য সরকারি কর্মীদের ৩১ শতাংশ ডিএ-র দাবিকে হাইকোর্টও মান্যতা দিয়েছে। কিন্তু তারপরেও রাজ্যসরকার ডিএ প্রদানে উদ্যোগী না হলে তাঁরা যে আন্দোলনের মাত্রা চড়াবেন তা আগেই জানিয়ে রেখেছেন রাজ্য সরকারি কর্মচারিরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026