দুধের কড়াই, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
ভারত এমন একটা দেশ যেখানে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দুধ উৎপাদন হয়। কারণ ভারতই হল বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়া দেশ। কিন্তু অগাস্টের মাঝামাঝি সময় থেকে দেখা যাচ্ছে প্রতি ৩টি পরিবারের মধ্যে ১টি করে পরিবার দুধ খাওয়া কমিয়ে দিয়েছে। যা অবশ্যই নজর কাড়া।
দুধ শিশু খাদ্য তো বটেই, সেইসঙ্গে দুধ এবং দুগ্ধজাত বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন, পনির, দই, মাখন, ঘি, বাটারমিল্ক খাওয়া কমে যাওয়া নজর কাড়ছে। এর কারণও পরিস্কার হয়ে গেছে।
গত মার্চ মাসে দুধের দাম প্রতি ৫০০ মিলিলিটারে ২ টাকা করে বাড়ায় আমূল সহ দেশের বিভিন্ন দুধ প্রস্তুতকারক সংস্থাগুলি। এরপর ফের ১৭ অগাস্ট থেকে দুধের দাম ২ টাকা করে বেড়ে যায়। এক বছরের মধ্যে ২ বার ২ টাকা করে বেড়ে মার্চের আগে থাকা দুধের প্যাকেটের দাম ৪ টাকা করে বাড়ে।
একেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির ধাক্কা সামাল দিতে হিমসিম খাচ্ছেন মানুষজন। তার ওপর দুধের এই দাম বৃদ্ধির ধাক্কা সামাল দিতে পারেননি অনেকে। ফলে প্রতি ৩ জনে ১ জন দুধ খাওয়া কমিয়ে দিয়েছেন।
কেউ কমদামী দুধের দিকে ঝুঁকেছেন। কেউ বাড়িতে দুধ আনা কমিয়েছেন। অবশ্য এমন নয় সকলেই কমিয়ে দিয়েছেন। হিসাব বলছে ৬৮ শতাংশ মানুষ দাম বৃদ্ধির পরেও তাঁদের বাড়িতে যে পরিমাণ দুধ আসত তা থেকে নড়েননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…