Business

আরও চড়া হচ্ছে দেশের প্রাচীন শহরের মনমাতানো সুগন্ধ

দেশের এই প্রাচীন শহর এখনও সুগন্ধে ভরপুর। তবে সেই গন্ধ আরও চড়া হতে চলেছে আগামী দিনে। যার একটা নমুনা আগামী ডিসেম্বরেই পাওয়া যাবে।

দেশের অন্যতম এক প্রাচীন শহরে এখনও আনাচেকানাচে নাকে ভেসে আসে সুন্দর সুবাস। যা যে কারও মন ভাল করে দিতে পারে। এবার সেই গন্ধই আরও চড়া হতে চলেছে। শহর ভরতে চলেছে আরও নতুন নতুন মনমাতানো গন্ধে। যা হয়তো বিদেশ থেকেও মানুষকে টেনে আনবে এখানে। গন্ধের টানে এ শহরে ছুটে আসবেন মানুষজন। আর সেটাই এখন লক্ষ্য।

কনৌজের নাম বহু চর্চিত। নানা ইতিহাসের সাক্ষী এই প্রাচীন শহর। কনৌজের সুগন্ধি অর্থাৎ পারফিউমের উৎপাদনের কথাও অনেকের জানা। তবে এখন যেন শহরের সুগন্ধ বড় ফিকে।

মাত্র ২৫০ কোটি টাকার পারফিউমের ব্যবসাই এখন রয়েছে কনৌজে। কিন্তু এবার তা বাড়িয়ে ২৫ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে উত্তরপ্রদেশ সরকার।

এজন্য যা পদক্ষেপ করার তা শুরু হয়ে গেছে। কনৌজে পারফিউমের ব্যবসা যদি লক্ষ্যপূরণ করতে পারে তাহলে এখানকার মানুষের রোজগার অনেকটাই বাড়বে।

আগামী ডিসেম্বরে কনৌজে একটি আন্তর্জাতিক পারফিউম মেলা বসতে চলেছে। সেখানে কনৌজের নিজস্ব পারফিউমকে বিশ্বের সামনে আরও বেশি করে তুলে ধরা হবে। যাতে তা বিশ্বের দরবারেও দাপটের সঙ্গে পৌঁছে যেতে পারে। বিদেশ থেকেও মেলে প্রচুর অর্ডার।

এখনও বিশ্বে ফ্রান্সের পারফিউম সেরার মর্যাদা বহন করে। কনৌজ সেই ফ্রান্সের পারফিউমকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে বলেও অনেকে মনে করতে শুরু করেছেন।

উত্তরপ্রদেশর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের অর্থনীতিকে ১ ট্রিলিয়নে তুলে নিয়ে যেতে চান। যার এক অন্যতম হাতিয়ার হিসাবে কনৌজের এই পারফিউম শিল্পকে দেখছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026