Business

কেবল শ্রাবণ মাসের ধাক্কা সামলাতেই তৈরি হচ্ছে ১০ হাজার টন পেঁড়া

শ্রাবণ মাস জুড়ে এখানে পালিত হয় শ্রাবণী মেলা। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ হাজির হন। আর এখানে আসা মানে পেঁড়া তো তাঁরা খাবেনই।

ঝাড়খণ্ডের দেওঘর শহর বৈদ্যনাথধাম বলেও পরিচিত। ঝাড়খণ্ডের এই পবিত্র শহরে সারা বছরই দেশ বিদেশের পর্যটকের ভিড় লেগে থাকে। শ্রাবণ মাসে আবার ভগবান শিবের মাথায় জল ঢালতে দেওঘরে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন।

ভক্তের ঢলে শ্রাবণ মাসে দেওঘরে তিল ধারণের জায়গা থাকেনা। এখানকার পেঁড়া ব্যবসায়ীরা তাতে বেজায় খুশিই হন। এবারই তাঁরা ১০ হাজার টন পেঁড়া তৈরির লক্ষ্যমাত্রা ধার্য করেছেন কেবল শ্রাবণ মাসে পেঁড়ার চাহিদা পূরণ করতে।

তাঁদের ধারনা শুধু শ্রাবণ মাসেই দেওঘরে ১ কোটির মত মানুষের পা পড়বে। দেওঘরে এলে প্রত্যেকে ১ থেকে ৫ কেজির মত পেঁড়া কিনে থাকেন। সেইমত আগে থেকেই তৈরি থাকছেন ব্যবসায়ীরা।

প্রতি কেজি পেঁড়ার এখানে দাম পড়ে আড়াইশো থেকে তিনশো টাকার মত। যা দোকানে অনেক সময় ভাল করে সাজানোরও সময় হয়না। তার আগেই বিক্রি হয়ে যায়।

দেওঘরের পেঁড়ার কদর বিদেশেও ছড়িয়ে পড়েছে। ফলে সেখান থেকেও ভাল অর্ডার আসছে। আর শুধু বিদেশ কেন, দেওঘরের পেঁড়া দেওঘর তো বটেই এমনকি ঝাড়খণ্ডের অন্য শহর যেমন বাসুকিনাথ, জসিডি, ঘোরমারা সহ বিভিন্ন শহরের অর্থনীতির বড় ভরসা হয়ে উঠেছে।

খোয়া ক্ষীর আর গুড়ের মিশ্রণে দেওঘরের পেঁড়ার স্বাদ দেওঘরে বেড়াতে যাওয়ার এক অন্যতম কারণও অনেক পর্যটকের কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026