Business

চাই ১৯২ টন গোবর, এত গোবর কন্টেনারে ভর্তি করতে হিমসিম দশা

গরুর গোবর যে এত মূল্যবান তা কে বা জানত, কিন্তু এবার চাহিদা দেখে মাথায় হাত পড়ার অবস্থা। গোবর পাঠানোতে রাতদিন এক করছেন ব্যবসায়ীরা।

দেশে গরুর গোবরের কদর অনেকদিনের। গোবর থেকে ঘুঁটে, গোবর গ্যাস যেমন জ্বালানি হিসাবে ব্যবহার হয়, তেমনই গোবর চাষের কাজেও লাগে। ভাল সার হয় গোবর থেকে।

এটা ভারতে প্রচলিত থাকলেও বিদেশে ছিলনা। কিন্তু হালে গবেষণা করে তারা জানতে পেরেছে গোবরের সুফল। তাই এবার ভারত থেকে গোবর আমদানি করতে মরিয়া হয়ে উঠেছে তারা। ভারত থেকে অবশ্য এই প্রথম অন্য দেশে গোবর পাঠানো হল। এটা বৈদেশিক বাণিজ্যে ইতিহাস রচনা করল।

সম্প্রতি কুয়েত থেকে গোবরের একটি অর্ডার এসেছে। যা পূরণ করতে এখন হিমসিম খাচ্ছে জয়পুরের সংস্থা সানরাইজ এগ্রিল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ প্রাইভেট লিমিটেড।

কুয়েত থেকে ১৯২ টন গোবরের অর্ডার এসেছে। ভারত থেকে গোবর পাঠানোর সঙ্গে পরিচিত নন আমদানি-রফতানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। তাই এবার এই কনসাইনমেন্ট পাঠাতে রীতিমত বেগ পাচ্ছেন তাঁরা। কন্টেনারে গোবর ভর্তি করার কাজ রাতদিন এক করে চলছে।

হাতে আর মাত্র ১ দিন। তারপরই প্রথম কনসাইনমেন্ট পাঠাতে হবে। জয়পুরের কাছে কনকপুরা রেলস্টেশন থেকে কন্টেনার রওনা দেবে ১৫ জুন। তার আগে কন্টেনারে যাতে গোবর ঠিকমত ভরা হয় সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে।

ভাল ফসল তো আছেই, তাছাড়া গোবরজাত পণ্য শারীরিক অসুস্থতাকে দূরে রাখে বলেও জানতে পেরেছেন গবেষকেরা। তাই সে কাজেও গোবর ব্যবহার হবে এবার দেশের বাইরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026