World

এই গ্রামে কুমিরদের পিঠে চড়ে বেড়ায়, সাঁতার কাটে কিশোর কিশোরীরা

এ এমন এক জায়গা যেখানে কুমিরকে অনেকটা বাড়িতে পোষা গরু, ছাগলের মত করে দেখা হয়। কুমিরদের সঙ্গে এখানকার মানুষের সখ্যতা বিশ্ববিখ্যাত।

মানুষের সঙ্গে গরু, ছাগল, ভেড়ার মত গৃহপালিত পশুর সখ্যতা সকলের জানা। কিন্তু হিংস্র পোষ না মানা পশুদের সঙ্গে মানুষের সম্পর্ক কোনও কালেই মধুর ছিলনা। একে অপরের শত্রুর মতই তাদের মুখোমুখি হয়েছে। কুমির তেমনই এক প্রাণি। যার সঙ্গে মানুষের সখ্যতা ভাবাই যায়না। কুমির দেখলে মানুষ তার থেকে দূরে থাকারই চেষ্টা করেন।

এখনও ভারতের অনেক জায়গায় কুমিরে টেনে নিয়ে যাওয়ার কথা শোনা যায়। সেই কুমিরের পিঠে চড়ে গ্রামের ছেলেমেয়েরা বেড়াতে বের হয়, এমন শুনলে তাই বাস্তবিকই চমক লাগে।

কিন্তু এটাই তো হয়। পৃথিবীতে এমনও একটি জায়গা রয়েছে যেখানে রয়েছে অতি বিশাল চেহারার শতাধিক কুমির। সেখানকার বাসিন্দারা কুমিরের সঙ্গে এক সুন্দর সখ্যতার জীবনযাপন করেন।

তাঁরা কুমিরদের খাওয়ান। কুমিররাও তাঁদের কখনও কোনও ক্ষতি করেনা। বরং গ্রামের কমবয়সীদের পিঠে নিয়ে বেড়ায়। কুমিরের পিঠে চেপে তারা নদীর জলে ভেসে বেড়ায়।

আফ্রিকার বুরকিনা ফাসো নামে দেশে একটি গ্রাম রয়েছে। নাম বাজোল। এই গ্রামে গেলে মানুষ আর কুমিরের এক অবাক করা সখ্যতা দেখতে পাওয়া যায়।

বুরকিনা ফাসো-র গ্রামে কুমির সওয়ারি, ছবি – সৌজন্যে – এক্স – @AfricanHub_

এখানে শত শত বছর ধরে কুমির আর মানুষ একসঙ্গে বসবাস করে। এখানকার বাসিন্দারা কুমিরদের মুরগি খেতে দেন। কুমিরদের থেকে কখনও কোনও ক্ষতি হয়েছে এ গ্রামের কারও, তেমন উদাহরণ নেই।

বরং পর্যটকেরা গেলে এখানকার বাসিন্দারা কুমিরের সঙ্গে নানা ভঙ্গিতে ছবি তোলেন। পৃথিবীতে এমন একটিই জায়গা রয়েছে যেখানে কুমির আর মানুষ এক পরিবারের মত করে বসবাস করে।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026