নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডের দিকে। ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দুপুর পর্যন্ত প্রবল বৃষ্টি হয়েছে। একটানা বৃষ্টিতে পর্যুদস্ত জনজীবন। দুর্গাপুর ব্যারেজ থেকে ৯০ হাজার কিউসেক জল ছাড়ায় শহরের একটা বড় অংশ প্লাবিত হয়েছে। জলের তলায় বাড়ির একতলা থেকে দোকানপাট। অনেক রাস্তায় গাড়ি চলাচল করছে না। এদিকে অন্ডালে একটি কয়লাখনির ছাদ ভেঙে বড় ধরণের বিপত্তি হয়েছে। ধস নেমেছে পাণ্ডবেশ্বরের সড়কে। একটানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোল, কুলটি। এদিকে রানিগঞ্জের বল্লভপুরে ধস নামায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। বহু মানুষ ধসের ভয়ে পরিবার নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। চিন্তার ভাঁজ আরও পুরু করেছে ডিভিসি। শেষ ২৪ ঘণ্টায় প্রায় দেড় লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। বন্যার আশঙ্কায় নবান্নে এদিন সচিব পর্যায়ের বৈঠকের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…