World

প্রকৃতির খেলায় ৭টি ফুটোর গুহায় রয়েছে বিশাল হল, সবুজ ঘাসের জমি

এমন গুহা কেউ কখনও দেখেছেন কি যেখানে গুহার মধ্যে থাকে বিশাল ঘাস জমি। থাকে অতিকায় এক হল। আলো আর গাছপালার অভাব হয়না এ গুহায়।

বিচিত্র এ গুহার বৈচিত্র্য একটা নয়, অনেক। প্রতিটি বৈচিত্র্যই মানুষকে অবাক করে। এ গুহার একটি বৈশিষ্ট্য হল এক বিশালত্ব। এমন পেল্লায় গুহা এ পৃথিবীতে বড় একটা দেখতে পাওয়া যায়না। গুহা বলতে যা চোখের সামনে ফুটে ওঠে অর্থাৎ পাহাড়ের কোথাও পাথরের মাঝে একটা বড় গর্ত। যার মধ্যে দিয়ে মানুষ প্রবেশ করে ভিতরে ঢুকলেই অন্ধকার।

চারপাশে খুব কাছেই পাথরের দেওয়াল। মাথাও অনেক সময় নিচু করে ভিতরে প্রবেশ করতে হয়। এ গুহা কিন্তু তা নয়। গুহাটি একেই বিশাল। তার ওপর এর মাথার কাছে বিশাল ৭টি বিভিন্ন মাপের ফুটো রয়েছে। যেখান দিয়ে প্রচুর সূর্যালোক গুহার মধ্যে এসে পড়ে।

গুহায় প্রবেশের পথটিই চওড়ার ১১৫ ফুট আর উচ্চতায় ১০০ ফুট। গুহায় প্রবেশ করার পর সকাল হলে প্রচুর আলো ঝলমল করে। সেখানেই রয়েছে একটি ২ হাজার ৪০০ বর্গ মিটারের অতিকায় হলের মত।

বিশাল ছড়ানো জায়গা নিয়ে এই হলের উচ্চতা প্রায় ২০০ ফুট। গুহায় সবুজের অভাব নেই। ঘাসে ভরা মেঝে। অনেক জায়গায় ঘাসের সঙ্গে ছোট ছোট গাছেরও দেখা মেলে।

এমন ছড়ানো ছিটানো সবুজ ঘাস, গাছে ভরা, সূর্যের আলোয় ঝলমলে গুহা বড় একটা দেখা যায়না। তবে এ গুহার বিশেষত্ব আরও একটা রয়েছে।

এ গুহায় প্রচুর বাদুড়ের বাস। প্রায় ৩০ হাজার বাদুড় এখানে বাস করে। বুলগেরিয়ার দেবতাকি নামে একটি গ্রামের কিছুটা দূরে প্রকৃতির মাঝে এই দেবতাক্ষ গুহা বিশ্বের অন্যতম বিশাল গুহা বলেই পরিচিত।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026