ফাইল : বুদ্ধদেব ভট্টাচার্য, ছবি - আইএএনএস
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে গত শুক্রবার রাত সওয়া আটটা নাগাদ প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। সেখানে দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয়। ৫ সদস্যের চিকিৎসকদের বোর্ড গঠন করে চিকিৎসা চলতে থাকে। ঘণ্টা খানেকের মধ্যেই কিছুটা সুস্থ হন তিনি। হাসপাতালের তরফে তখন জানানো হয় বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল। শনিবারও তেমনই জানাল হাসপাতাল। হাসপাতালের তরফে জানানো হয়েছে বুদ্ধবাবুকে বাইপ্যাপেই রাখা হয়েছে।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, ৭৫ বছর বয়স্ক বুদ্ধদেব ভট্টাচার্যের একটি দীর্ঘকালীন সিওপিডি সমস্যা রয়েছে। ফুসফুসে সংক্রমণ রয়েছে। নিউমোনাইটিস রয়েছে। রক্তে অক্সিজেনের পরিমাণ কম। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি আছে। তাছাড়া রক্তে লোহিত কণিকা কম। তাঁর অ্যানিমিয়ার সমস্যা রয়েছে। তবে তাঁকে ১ বোতল রক্ত দেওয়া হয়েছে। এখন ব্লাডপ্রেসার যা রয়েছে তাতে চিকিৎসকেরা খুশি। তবে তাঁকে বাইপ্যাপ সাপোর্টেই রাখা হয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর বাড়িতেই চিকিৎসা চলছিল। কারও সাহায্য নিতে অরাজি বুদ্ধদেববাবুর এই হাসপাতালের খরচ তাঁর দল বহন করবে বলে জানিয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তিনি গত রাতেই হাসপাতালে হাজির হন। এসেছিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র, রবীন দেবরা। এছাড়া খবর পেয়েই ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ ঘণ্টা ছিলেন তিনি হাসপাতালে। এছাড়া বুদ্ধদেববাবুর স্ত্রী ও কন্যা সবসময় তাঁর পাশে রয়েছেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…