বেলজিয়াম বিস্ফোরণ, ৩ অভিযুক্তের ছবি প্রকাশ

বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে অভিযুক্ত ৩ জনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করল বেলজিয়াম পুলিশ। এদের মধ্যে ২ জনের নাম খালিদ বাকরাওয়ি ও ইব্রাহিম বাকরাওয়ি। এই দুই ভাই আত্মঘাতী জঙ্গি হিসাবে বিমানবন্দরে ঢুকেছিল। ফলে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়। ইউরোপের বিভিন্ন দেশের পুলিশ তাদের চিনত। কুখ্যাত অপরাধী হিসাবে দুজনেরই পুলিশের খাতায় নাম ছিল। ছবিতে তৃতীয়জনকে এদের ঠিক পাশেই মাথায় টুপি দিয়ে হাঁটতে দেখা যায়। পুলিশের দাবি এই তৃতীয় জঙ্গির নাম নাজিম লাচরাউয়ি। প্যারিস হামলার সঙ্গে এর প্রত্যক্ষ যোগাযোগ ছিল। নাজিমের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে এদিন সকালে ফ্রান্সের তুলুজ বিমানবন্দরে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। মুহুর্তে গোটা বিমানবন্দর ফাঁকা করে দেওয়া হয়। যদিও পরে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া না যাওয়ায় ফের বিমানবন্দর খুলে দেওয়া হয়। এদিন দিল্লি বিমানবন্দরেও দুপুরের দিকে বোমাতঙ্ক ছড়ায়। বিমানবন্দর সূত্রের খবর, একটি বেসরকারি বিমান পরিবহণ সংস্থার বেশ কয়েকটি বিমানে বোমা রাখা আছে বলে বিমানবন্দরে উড়ো ফোন আসে। তৎক্ষণাৎ শুরু হয় তল্লাশি। যদিও কিছু পাওয়া যায়নি।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026