Entertainment

জলে জন্ম নিল সন্তান, ছবি শেয়ার করলেন অভিনেত্রী

তিনি কখনই চাননি তাঁর সন্তান হাসপাতালে বিভিন্ন ওষুধের প্রভাব নিয়ে জন্ম নিক। বরং চেয়েছিলেন সন্তান যেন খুব শান্তিতে, নিশ্চিন্তে পৃথিবীর বুকে আসে। তাঁর প্রথম সন্তানের জলে জন্মের কথাই সোশ্যাল সাইটে শেয়ার করলেন বলিউড অভিনেত্রী ব্রুনা আবদুল্লা। সাদা-কালো সেই ছবিতে ব্রুনাকে দেখা যাচ্ছে স্বামী ও সন্তানের সঙ্গে। সদ্যোজাতকে বুকে আঁকড়ে রয়েছেন তিনি। হেলান দিয়ে আছেন স্বামীর ওপর। সদ্যোজাত জড়ানো রয়েছে সাদা তোয়ালেতে।

ব্রুনা সন্তানের জন্মের গল্প শোনাতে গিয়ে লিখেছেন, তিনি যখন সন্তানসম্ভবা হনওনি তখনই তিনি ঠিক করেছিলেন যে তাঁর সন্তানকে তিনি জলে জন্ম দেবেন। কোনও ওষুধপত্র ছাড়া একটি সুস্থ সুন্দর জন্ম দিতে চেয়েছিলেন সন্তানকে। তিনি একটা শান্ত ও সুখময় পরিবেশ চেয়েছিলেন, যেখানে তিনি তাঁর সন্তানের আগমনের জন্য অপেক্ষা করবেন। আর যখন সেই সময়টা আসে। তখন তাঁকে ঘিরে ছিলেন একদম নিকট পরিজনেরা। যাঁদের উপস্থিতি তাঁকে আনন্দ দিয়েছিল, মুহুর্তটা উপভোগ করার সুযোগ করে দিয়েছিল।

সেটা হয়ও। তাঁর সন্তান প্রসবের সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর মা, তাঁর স্বামী, তাঁর চিকিৎসক ও তাঁর আয়া। তিনি যেমন সবকিছু চেয়েছিলেন ঠিক তেমনই হয়। আর সেভাবেই জন্ম নেয় তাঁর সন্তান। হাল্কা গরম জলে সন্তান ভূমিষ্ঠ হয়। বলিউড অভিনেত্রী তথা মডেল ব্রুনা আবদুল্লা জানিয়েছেন সন্তানের জন্ম দেওয়ার পর তাঁর নিজেকে সুপারহিরো লাগছিল! প্রসঙ্গত গত ৩১ অগাস্ট ব্রুনা জন্ম দেন তাঁর কন্যা ইসাবেলার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026