ব্রিটনি স্পিয়ার্স, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @britneyspears
জনপ্রিয়তায় তিনি কম যান না। তাঁকে চেনে না এমন মানুষের সংখ্যা কম। তিনি গায়িকা হলেও নাচেও সমান পটু। স্টেজ শোতে তিনি গানের সঙ্গে নেচেও ওঠেন। তাঁর নাচের অনেক ভিডিও রয়েছে। হালে তিনি বাড়িতেই একটি নাচের ভিডিও শ্যুট করেন। সেই নাচের ভিডিও যে তাঁর বাড়িতে পুলিশ ডেকে আনবে সেটা কল্পনাও করতে পারেননি তিনি।
বাড়িতে রান্নাঘরে কাজ করছিলেন তিনি। সেই সময় রান্নাঘরে থাকা ২টি ছুরি তাঁর মাথায় প্রথম এই খেয়াল চাপায়। তিনি ২টি ছুরি হাতে কেরামতি দেখাতে দেখাতে নাচ শুরু করেন।
পরনে ছিল বিকিনি। তা পরেই ২ হাতে ছুরি নিয়ে যথেষ্ট দক্ষ কিন্তু একটু বুক কাঁপানো নাচ নাচেন তিনি। সেই ভিডিও ছড়িয়েও পড়ে। কিন্তু তারপরই গায়িকাকে অবাক করে তাঁর বাড়িতে হাজির হয় পুলিশ।
পুলিশ দেখে প্রাথমিকভাবে অবাক হয়ে যান মার্কিন গায়িকা তথা অভিনেত্রী ব্রিটনি স্পিয়ার্স। তবে পুলিশ তাঁকে কোনওভাবে আটক করতে বা গ্রেফতার করতে আসেনি। পুলিশ এসেছিল ভিডিও দেখে কিছুটা চিন্তিত ব্রিটনির ভক্তদের আবেদনে সাড়া দিয়ে।
কারণ ব্রিটনির ভক্তদের কয়েকজন ওভাবে ছুরি নিয়ে গায়িকার নাচ দেখে তিনি ছুরিতে কোনওভাবে আহত হয়েছেন কিনা তা বুঝে উঠতে পারছিলেন না। তাই কুশল জানার জন্যই পুলিশে খবর দেন তাঁরা।
পুলিশ এসেও সেটাই জানতে চায়। ব্রিটনি সুস্থ আছেন কিনা বা ছুরি নিয়ে নাচতে গিয়ে তাঁর কোনও আঘাত লেগেছে কিনা। তিনি সুস্থ জেনে ফিরে যান পুলিশ আধিকারিকরা।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…