Business

ফিরছে ব্রিটানিয়া খেয়ে ওয়ার্ল্ড কাপ যাওয়ার হাতছানি

বিখ্যাত এক স্লোগান তখন গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল। ব্রিটানিয়া খাও, ওয়ার্ল্ড কাপ যাও। ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই ওয়ার্ল্ড কাপের খেলাগুলির পাশাপাশি গোটা দেশের সামনে একটা অফার এনে শোরগোল ফেলে দিয়েছিল ব্রিটানিয়া। ১০০ জন ভাগ্যবান বিজেতা পাবেন নিখরচায় ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখার সুযোগ। তাও আবার ইংল্যান্ডে বসে। সব খরচ ব্রিটানিয়ার।

সেই সময় ওই সুযোগ পেতে ব্রিটানিয়ার প্যাকেট বিকিয়েছিল মুড়ি মুড়কির মত। সেই দুরন্ত সফল ব্যবসা কৌশলকে ফের কাজে লাগাতে চলেছে ব্রিটানিয়া সংস্থা।

ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও আইসিসি-র মধ্যে একটি চুক্তি হয়েছে। যে চুক্তি অনুসারে ব্রিটানিয়া সংস্থা ফের ফিরিয়ে আনতে চলেছে লাকি ড্র কনটেস্ট। ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের আগে সেই একই হাতছানি তারা ফিরিয়ে আনতে চলেছে। প্যাকেটে থাকবে প্রোমো কোড। আর তা এসএমএস করতে হবে গ্রাহককে। সেখান থেকে লটারির মধ্যে দিয়ে বেছে নেওয়া হবে বিজেতাদের। তাঁরা ইংল্যান্ডে গিয়ে দেখার সুযোগ পাবেন বিশ্বকাপের ম্যাচ।

বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নতুন ব্যবসা কৌশলের সূচনা হয়। সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ৪ সদস্য কপিল দেব, শ্রীকান্ত, সৈয়দ কিরমানি ও রজার বিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026