ব্রিটানিয়া, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
এতদিন ধরে চলা উৎপাদন এ শহর থেকে গুটিয়ে নিতে চলেছে বিখ্যাত বিস্কুট সংস্থা। অন্তত তেমনটাই মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে যা পরিস্থিতি তাতে ৬ একর জমির ওপর তারাতলার এই ইউনিটে তালা পড়া সময়ের অপেক্ষা।
একসময় কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে জমি লিজ নিয়ে এই কারখানা চালু করা হয়েছিল। এবার সেই ইউনিট বন্ধের পথে। কিন্তু কেন এমন মনে হচ্ছে? সংস্থা তো এখনও একটা কথাও জানায়নি!
এমন খবর ছড়ানোর কারণ ব্রিটানিয়া সংস্থার ওই ইউনিটে কর্মরত স্থায়ী কর্মীদের জন্য বিশেষ ঘোষণা। যে ১২০ জন স্থায়ী কর্মী সেখানে কর্মরত তাঁদের জন্য বিশেষ ভিআরএস প্যাকেজ দিচ্ছে সংস্থা।
ওই ইউনিটের কর্মী এবং কর্মী ইউনিয়নের সঙ্গে কথা বলেই ভিআরএস-এর প্যাকেজ স্থির হয়েছে। ১৩ লক্ষ থেকে ২২ লক্ষ টাকা এককালীন দেওয়া স্থির হয়েছে। এছাড়া কর্মীরা তাঁদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সবই পাবেন।
আদৌ ব্রিটানিয়া তারাতলা থেকে তাদের উৎপাদন কারখানা গুটিয়ে নেওয়ার পথে হাঁটছে কিনা বা কেন ওই ইউনিটের সব স্থায়ী কর্মীকে ভিআরএস দেওয়ার পথে তারা হাঁটছে, তার কোনও সদুত্তর সংস্থার তরফে দেওয়া হয়নি।
কার্যত বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে সংস্থা। এদিকে যদি সত্যিই ওই কারখানা বন্ধই হয় তাহলে যে ২৫০ জন অস্থায়ী কর্মীও সেখানে কাজ করেন তাঁদের কি ব্যবস্থা হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…