Business

প্রয়াত বিশিষ্ট শিল্পপতি ব্রিজ মোহন খৈতান

চলে গেলেন বিশিষ্ট শিল্পপতি তথা এক মানবিক মুখ ব্রিজ মোহন খৈতান। কলকাতাবাসী এই শিল্পপতি নিজের উদ্যোগে দেশের চা শিল্পের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। একার চেষ্টায় তৈরি করেছিলেন অসমে তাঁর চা সাম্রাজ্য। গত শনিবার তাঁর মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বিপত্নীক ব্রিজ মোহন খৈতান রেখে গেলেন তাঁর ছোট ছেলে আদিত্য খৈতান ও মেয়ে দিব্যা জালানকে।

আইনজীবী পরিবারের ছেলে ব্রিজ মোহন চা ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করায় মন দেন। প্রথমে শুরু করেন অসমে চা ব্যবসা দিয়ে। তারপর ক্রমশ অসম জুড়ে চা বাগানে নিজের প্রবল প্রতিপত্তি তৈরি করেন। পরে তিনি তাঁর চা সাম্রাজ্য উগান্ডা, রোয়ান্ডা, ভিয়েতনামেও ছড়িয়ে ফেলেন।

চা বিশ্বে তাঁকে সকলে চিনতেন এভারগ্রিন টি ম্যান অফ ইন্ডিয়া নামে। একজন শিল্পপতি হিসাবে নিজেকে শিখরে তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি ব্রিজ মোহন খৈতানের মানবিক চেতনার কথা সকলের জানা।

ব্রিজ মোহন খৈতানের মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে শোকপ্রকাশ করেন তিনি। তিনি লেখেন, ব্রিজ মোহন খৈতানের মৃত্যুতে দুঃখিত। তিনি ছিলেন রাজ্যের ব্যবসায়িক পরিবারের অন্যতম মুখ। তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা রইল। কলকাতার এই শিল্পপতির মৃত্যুতে শহরের ব্যবসায়িক মহলেও শোকের ছায়া নেমে আসে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026