ব্রিকসে দাঁড়িয়ে পাকিস্তানের পাশে চিন

সন্ত্রাসবাদকে কোনও নির্দিষ্ট এলাকার মধ্যে বেঁধে দেওয়া যায়না। নির্দিষ্ট কোনও অঞ্চলকে যুক্তও করা সম্ভব নয়। কোনও দেশের সঙ্গেও এর আলাদা করে যোগ নেই। এদিন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে এমনই দাবি করলেন চিনের মুখপাত্র। বরং তাঁর দাবি, সন্ত্রাস মোকাবিলায় পাকিস্তান যথেষ্ট সচেষ্ট। চিন যে পাকিস্তানকে মদত দিচ্ছে এমন দাবি বারবার সামনে এসেছে। কিন্তু এমন খোলাখুলি পাকিস্তানের পাশে দাঁড়ায়নি তারা। কিন্তু গোয়ায় হওয়া ব্রিকস সম্মেলনে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার সন্ত্রাসবাদকে কড়া হাতে দমন এবং পাকিস্তানের সন্ত্রাসবাদ প্রীতির দাবি করে সরব হয়েছেন, সেখানে চিনের এমন মন্তব্য কার্যতই ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে পাশে পেতে ভারতের মরিয়া চেষ্টার বিরুদ্ধে গেল।

যদিও পাকিস্তানের নাম না করেও সন্ত্রাস মোকাবিলায় ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া। কিন্তু চিন সেসব রাখঢাকের তোয়াক্কা না করেই জল্পনাকে বাস্তব রূপ দিল এদিন। বুঝিয়ে দিল ভারত যাই বলুক পাকিস্তানের পাশে তারা আছে। ঢাকার চেষ্টা করল পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদতের অভিযোগ। এদিকে এদিন ফের সন্ত্রাসবাদ প্রশ্নে একবার পাকিস্তানকে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাক সরকারকে উদ্দেশ্য করে রাজনাথ এদিন বলেন, এবার পাকিস্তান সন্ত্রাসের কারখানায় তালা ঝোলাক। পাকিস্তান চাইলে এ ব্যাপারে তাদের পূর্ণ সহযোগিতা করতে ভারত প্রস্তুত।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026