আশার ফানুস চুপসে দিয়ে চুপচাপ ব্রেক্সিটের পক্ষে রায় দিলেন ব্রিটেনের বড় অংশের মানুষ। বৃহস্পতিবার ভোটের পরও ইঙ্গিত মিলছিল ইউরো থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম। থাকার সম্ভাবনা সে তুলনায় অনেক বেশি। এই পূর্বাভাসকে সঠিক মেনে বিশ্ববাজারও চাঙ্গা হয়েছিল। চাঙ্গা হয়েছিল ভারতীয় শেয়ার বাজার। কিন্তু এদিন ব্যালট বাক্স খুলতেই সব হিসেব গেল পাল্টে। দেখা গেল ৫১.৯ % ব্রিটেনবাসী ইউরো থেকে ব্রিটেনের বেরিয়ে আসা যাকে ছোট করে বলা হচ্ছে ব্রেক্সিট, তার পক্ষে রায় দিয়েছেন। বিপক্ষে অর্থাৎ থেকে যাওয়ার পক্ষে পড়েছে ৪৮.১ % ভোট। ৬১৪টি ভোট বাতিল হয়েছে। এই ফলাফল সামনে আসার পরই ব্রেক্সিটপন্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। গণভোটের রায়ের হাত ধরে ব্রেক্সিটে সিলমোহরের এই দিনটিকে ব্রিটেনের স্বাধীনতা দিবস বলেও ব্যাখ্যা করেন তাঁরা। গত বৃহস্পতিবার প্রায় ৫ কোটি ব্রিটেনবাসী ব্রেক্সিট গণভোটে অংশ নেন। লন্ডন ও স্কটল্যান্ড থাকার পক্ষে রায় দিলেও অন্যান্য জায়গার বাসিন্দারা থাকার বিপক্ষে রায় দেন। যা মোট সংখ্যার নিরিখে পাল্লায় ভারী ছিল। এদিকে ব্রেক্সিটের পর ২৮ দেশের ইউরো থেকে বেরিয়ে গেল ব্রিটেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…