ব্রিটেনে নয়া ব্রেক্সিট সরকার গড়তে এবার স্বপ্নের দল তৈরি শুরু করলেন বরিস জনসন ও মিচেল গোভ। লন্ডনের প্রাক্তন মেয়র বরিস ও জাস্টিস সেক্রেটারি মিচেলই ছিলেন ব্রেক্সিটের পক্ষে জনমতকে একছাদের তলায় আনার মূল কাণ্ডারি। ফলে ধরে নেওয়া হচ্ছে ক্যামেরনের পর এঁদের ২ জনের মধ্যেই হয়তো একজনকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পাওয়া যাবে। সহজ কথায় দৌড়ে এগিয়ে এঁরাই। তবে প্রধানমন্ত্রী কে হবেন তা আপাতত দূরে সরিয়ে রেখে ব্রেক্সিটপন্থী নেতাদের নিয়ে একটা নতুন সরকারের রূপরেখা তৈরিতে মন দিয়েছেন ব্রেক্সিটের এই ২ মূল হোতা। এদিকে ব্রিটেনের দক্ষিণপন্থী নেতারা যেখানে এই জয়কে দেশের স্বাধীনতা দিবস হিসাবে ব্যাখ্যা করছেন সেখানে ব্রেক্সিট বিরোধীদের এখনও ক্ষোভ থামছে না। এদিনও ব্রিটেনের বিভিন্ন শহরে ব্রেক্সিট বিরোধীদের বিক্ষোভ মিছিল বার হয়। এদিকে ব্রিটেনের ব্রেক্সিট সিদ্ধান্ত ব্রিটেনকে সময়ের তুলনায় বাণিজ্যে অনেকটাই পিছিয়ে দেবে বলে মনে করছেন বারাক ওবামা। যদিও এসবের মধ্যে অনেকে মজা করে বলছেন ব্রেক্সিটে সবচেয়ে খুশি বোধহয় এই মুহুর্তে ভ্লাদিমির পুতিন। ব্রেক্সিটের ধাক্কায় টলমল ইউরোপীয় ইউনিয়ন এবার অন্তত বেশ কিছুদিন রাশিয়ার ইউক্রেন নীতি নিয়ে মাথা ঘামানোর সময় পাবে না।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…