Health

ক্যানসার জানতে ৪০–এর আগে এই কাজটি না করলেও হবে

ক্যানসার যখন অনেকটা ছড়িয়ে পড়ে তখন তাঁরা নানা উপসর্গ দেখে বুঝতে পারেন। ফলে চিকিৎসা শুরু হতে অনেকটা দেরি হয়ে যায়।

স্তন ক্যানসার এক মারণব্যাধি। যা সারা বিশ্বের বহু মহিলার জীবন অসময়ে শেষ করে দিচ্ছে। অনেক সময়েই মহিলারা স্তন দেখে বুঝতে পারেননা তাতে জন্ম নিয়েছে স্তন ক্যানসার।

তা যখন অনেকটা ছড়িয়ে পড়ে তখন তাঁরা নানা উপসর্গ দেখে বুঝতে পারেন। ফলে চিকিৎসা শুরু হতে অনেকটা দেরি হয়ে যায়। সেকথা মাথায় রেখে অনেক মহিলাই নিয়মিত ম্যামোগ্রাফি করিয়ে থাকেন।

ম্যামোগ্রাফি হল স্তনের এক্স-রে। যা দেখে চিকিৎসকেরা দ্রুত ধরে ফেলতে পারেন ক্যানসারের উপস্থিতি। ফলে চিকিৎসাও শুরুতেই শুরু হয়ে যায়। যা দ্রুত স্তন ক্যানসার সারিয়েও দেয়। তাই ম্যামোগ্রাফি প্রতি বছর করিয়ে থাকেন অনেক মহিলা। এমনকি তরুণী অবস্থা থেকেই অনেকে ঝুঁকি না নিয়ে এই ম্যামোগ্রাফি করান।

চিকিৎসকেরা জানাচ্ছেন, ৪০ বছরের আগে নিয়মিত ম্যামোগ্রাফির প্রয়োজন নেই। অর্থাৎ তরুণী বা যুবতী নারীদের ক্ষেত্রে ম্যামোগ্রাফির প্রয়োজন নেই, বরং তাঁরা তাঁদের স্তন নিজেরাই পরীক্ষা করে দেখতে পারেন।

চিকিৎসকেরা আরও জানাচ্ছেন, ম্যামোগ্রাফিতেও স্তনে কোনও মাংসপিণ্ড ধরা পড়লেই যে তা ক্যানসার তা নাও হতে পারে। অন্য কারণেও মাংসপিণ্ড হতে পারে।

ফলে প্রথমেই ক্যানসার ধরে নেওয়ার কিছু নেই। মোদ্দা কথা চিকিৎসকেরা কিন্তু ৪০ বছর বয়সের আগে মহিলাদের ঘন ঘন ম্যামোগ্রাফিতে উৎসাহ দিচ্ছেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026