নারী, প্রতীকী ছবি
স্তন ক্যানসার এক মারণ ব্যাধিতে পরিণত হয়েছে। যা সারা বিশ্বজুড়ে ক্রমশ মহিলাদের গ্রাস করছে। শুধু মহিলা বলে নয়, কম হলেও কিছু ক্ষেত্রে পুরুষরাও এই মারণ ব্যাধির শিকার হচ্ছেন।
তবে স্তন ক্যানসার প্রধানত মহিলাদের শরীরে সবচেয়ে বেশি প্রকট হচ্ছে। একটি গবেষণা কিন্তু বলছে অধিকাংশ মহিলার জানাই নেই যে স্তনের কোন কোন চিহ্ন স্তন ক্যানসারের আগাম সংকেত দেয়।
অনলাইনে ১ হাজার ১০০ মহিলার ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে যে অধিকাংশ মহিলার ধারনা স্তন ক্যানসার হলে তাঁর স্তনে একটি ডেলা মত কিছু অনুভব হবে বা অতিরিক্ত মাংসপিণ্ড তৈরি হবে। কিন্তু এর বাইরেও অনেক চিহ্ন রয়েছে যা স্তন ক্যানসারের আগাম সংকেত দেয়।
১৮ বছরের ওপর বিভিন্ন বয়সের মহিলাদের নিয়ে হওয়া এই গবেষণায় দেখা গেছে মাত্র ৪৪ শতাংশ মহিলার জানা আছে স্তনে লালচে দাগ বা ছোপ দেখা গেলে সেটাও স্তন ক্যানসারের চিহ্ন হতে পারে।
৫৬ শতাংশ মহিলার জানাই নেই যে স্তনের চামড়ায় ছোট ছোট ছিদ্র বা চামড়া স্বাভাবিকের চেয়ে বেশি মোটা হয়ে গেলে সেটাও স্তন ক্যানসারের সংকেত হতে পারে।
দেখা গেছে মাত্র ৩৪ শতাংশ মহিলার এটা জানা আছে যে একটি স্তন অন্য স্তনের চেয়ে ভারী অনুভব হলে সেটাও স্তন ক্যানসারের লক্ষ্মণ হতে পারে। আবার একটি স্তন অন্য স্তনের চেয়ে বেশি গরম অনুভব হলেও তা এই মারণ ব্যাধির সংকেত বহন করতে পারে।
চিকিৎসকরা জানাচ্ছেন এই কারণেই ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যানসার স্টেজ ফোর-এ গিয়ে ধরা পড়ছে। মহিলাদের এ বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…