World

রাশিয়াকে পিছনে ফেলে ২ নম্বরে ব্রাজিল

রাশিয়া প্রায় ২ সপ্তাহ ২ নম্বর অবস্থান ধরে রাখার পর এবার তাকে টপকে গেল ফুটবল ও সাম্বার দেশ ব্রাজিল।

ব্রাসিলিয়া : দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশটাই ব্রাজিল। অ্যামাজন অরণ্য, ফুটবল, সোনালি সমুদ্র সৈকত আর সাম্বা-র জন্য বিখ্যাত এই দেশে করোনা থাবা বসিয়েছিল অনেক আগেই। তবে সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছিল না। এবার বাড়তে শুরু করল। আর কদিনের মধ্যে এতটাই বাড়ল যে গোটা বিশ্বের মধ্যে সংক্রমণের তালিকার ২ নম্বরে উঠে এল তারা।

আমেরিকার পর করোনা সংক্রমণে ইউরোপের সব দেশকে পিছনে ফেলে ২ নম্বরে উঠে এসেছিল রাশিয়া। সেই রাশিয়াকে এদিন পিছনে ফেলে ২ নম্বরে উঠে এল ব্রাজিল। ব্রাজিলে এখন সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ ৩৪ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২১ হাজারের ওপর মানুষের। ব্রাজিল বলেই নয়, করোনা সংক্রমণ ছড়াচ্ছে লাতিন আমেরিকার অনেক দেশেই। পেরু এতদিন লকডাউনে থেকেও সেখানে লক্ষ পার করেছে সংক্রমণ।

বিশ্বজুড়ে এখনও পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা ৫৩ লক্ষ ৬৫ হাজার পার করেছে। প্রায় ৩ লক্ষ ৪২ হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনা। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ২১ লক্ষ ৯০ হাজারের মত মানুষ। বিশ্বের মধ্যে এখনও করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ১ নম্বরে আমেরিকা। আমেরিকায় সংক্রমিতের সংখ্যা ১৬ লক্ষ ৫৫ হাজারের মত। মৃত্যু হয়েছে ৯৮ হাজার মানুষের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026