World

জেলবন্দিদের মধ্যে সংঘর্ষ, ১৬ জনের মুণ্ডচ্ছেদ

জেলে বন্দি ছিল স্থানীয় ২ দুষ্কৃতি গোষ্ঠীর লোকজন। যা নিয়ে তাদের মধ্যে বন্দি অবস্থাতেই চাপানউতোর চলছিল। গত সোমবার তা ভয়ংকর চেহারা নেয়। তখন সকাল। জেলবন্দিরা ব্রেকফাস্ট করতে বসেছিল। সেই সময় এক পক্ষের বন্দিরা অন্য পক্ষেরও ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের একটি সেলে তাণ্ডব তালাতে শুরু করে। আগুন ধরিয়ে দেয়।

পুলিশ জানাচ্ছে, ২ পক্ষের হাতেই ধারালো অস্ত্র ছিল। তা নিয়েই একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি কোপ পড়তে থাকে। এদিকে তখন দাউদাউ করে জ্বলছে বন্দিদের জন্য তৈরি একটি সেল। চারদিক ধোঁয়ায় ভরে গেছে। তারমধ্যেই চলছে সংঘর্ষ। এত বন্দি এই সংঘর্ষে জড়িয়ে পড়ে যে সংঘর্ষে লাগাম দিতে বাইরে থেকে পুলিশ আনতে হয়।

সংঘর্ষ দফায় দফায় হতে থাকে। প্রায় ৫ ঘণ্টা চলে এই পরিস্থিতি। পরে পুলিশের বিশাল বাহিনী অবস্থা নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে ৫৭ জনের প্রাণ গেছে। জেলের বিভিন্ন জায়গা থেকে ১৬টি মুণ্ডহীন দেহ উদ্ধার করে পুলিশ। ধারালো অস্ত্রের কোপে তাদের মুণ্ড ধড় থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। সব মিলিয়ে মৃতদেহের সংখ্যা দাঁড়ায় ৫৭টি। অনেকেই আবার ধোঁয়ায় দম আটকে মারা যায়। অনেকের শরীরে গভীর ক্ষত। বেশ কয়েকজন আহতকে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের পারা এলাকার একটি জেলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026