World

জেলে সংঘর্ষ, বাড়ির লোকের সামনেই একের পর এক খুন ৫৭ বন্দি

জেলের মধ্যেই বন্দিদের মধ্যে সংঘর্ষ। আর তার জেরেই মৃত্যু হল ৫৭ জন বন্দির। কারও গলা কেটে দেওয়া হল ধারাল বস্তু দিয়ে। কাউকে শ্বাসরোধ করে হত্যা করা হল। তাও আবার হল তাদের বাড়ির লোকজনের সামনে। যদিও তাঁরা সকলেই জালের অন্য প্রান্তে ছিলেন। তখন চলছিল ভিজিটিং আওয়ার। বন্দিদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁদের পরিবারের লোকজন। ঠিক সেই সময়ই সংঘর্ষ। আর তখনই হুড়োহুড়ি, ছোটাছুটি খুন।

ঘটনাটি ঘটেছে ব্রাজিলের মানাউসের একটি সংশোধনাগারে। কেন সেখানে এমন কাণ্ড হল তা এখনও পরিস্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে জেল কর্তৃপক্ষ। তবে যা ঘটেছে তা ভয়ানক। গোটা জেল জুড়েই প্রবল বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বন্দিরা নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করে দেয়। পর অবস্থা নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ৫৭ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন ঘায়েল হয়েছে।

ব্রাজিল এমন একটা দেশ যেখানে জেলবন্দির সংখ্যা উল্লেখযোগ্য। সারা বিশ্বের মধ্যে জেলবন্দিদের সংখ্যার নিরিখে ব্রাজিল তৃতীয় স্থানে রয়েছে। ব্রাজিলের সব জেল মিলিয়ে মোট বন্দির সংখ্যা ৭ লক্ষ ১২ হাজার ৩০৫ জন। এদিকে যে জেলে এই ঘটনা ঘটে সেখানে এর আগেও বন্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২ বছর আগে এই জেলেই বন্দিদের মধ্যে সংঘর্ষে ৫৬ জনের মৃত্যু হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026