ব্রাজিলের জগৎবিখ্যাত ফ্লেমিঙ্গো ফুটবল ক্লাব, ছবি - আইএএনএস
ফুটবল ক্লাবে আগুন লেগে মৃত্যু হল ১০ জনের। ২ জন আহত। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের ফ্লেমিঙ্গো ফুটবল ক্লাবে। বিখ্যাত এই ক্লাবে রয়েছে ফুটবলারদের অনুশীলন ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ অনুশীলন ব্যবস্থা। আগুন লাগে সেখানেই।
সকালে আচমকাই আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ১০ জন আগুনের ঘেরাটোপে আটকে পড়ে ঝলসে যান। বার হওয়ার মত সময় তাঁরা পাননি। চারদিক কালো ধোঁয়ায় ভরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ২ জনকে আহত দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আগুন লাগার খবর পেয়ে সেখানে দ্রুত হাজির হয় দমকল। দীর্ঘক্ষণের চেষ্টা তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আরও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন দমকলকর্মীরা। তবে তাঁদের চোট গুরুতর নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…