শিল্পীর চোখে নতুন প্রজাতির ডাইনোসর, ছবি – সৌজন্যে – সাই ডট নিউজ
ডাইনোসর যে এ পৃথিবীর বুকে ঘুরে বেড়াত তা নতুন তথ্য নয়। নানা ধরনের ডাইনোসরের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। নানারকম তাদের আকার ও বৈশিষ্ট্য। তবে এমন ডাইনোসরও যে পৃথিবীর বুকে ঘুরত তা এতদিন জানতেন না বিজ্ঞানীরা। অবাক করা এদের চেহারা।
বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে হওয়া খবর বলছে ১৯৮৪ সালে ব্রাজিলে ডাইনোসরের কিছু পায়ের ছাপ উদ্ধার করেন লিওনার্দি নামে এক বিশেষজ্ঞ। তিনি তা মিউজিয়ামের হাতে তুলে দেন।
সেই পায়ের ছাপ নিয়ে নানা গবেষণা এতদিন ধরে চলেছে। অবশেষে গবেষকেরা জানালেন এইসব পায়ের ছাপ ডাইনোসরেরই। তবে এই ডাইনোসর চেনা ডাইনোসরগুলির কোনওটিই নয়। এটি একদম নতুন প্রজাতি। এর আগে এমন ডাইনোসরও যে পৃথিবীতে বিচরণ করত তা জানা ছিলনা।
গবেষকরা জানাচ্ছেন, এই ডাইনোসরগুলি ব্রাজিলের শুকনো রুক্ষ প্রান্তরে থাকত। ক্রেটেসিয়াস যুগে এরা দিব্যি বিচরণ করত এখানে। এখন থেকে ১২৫ মিলিয়ন বছর আগে এরা পৃথিবীতে ছিল।
এদের চেহারা কিন্তু সাধারণভাবে চেনা ডাইনোসরের মত নয়। ডাইনোসর বলতেই যা চোখের সামনে ভেসে ওঠে তা হল এক অতিকায় দানবাকৃতি পশু। এই পায়ের ছাপগুলি পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন এরা ঠিক উল্টো।
এদের চেহারা ছিল ছোট। আর প্রবল গতিতে এরা ছুটতে পারত রুক্ষ মরু প্রান্তর দিয়ে। নতুন আবিষ্কার হওয়া এই ডাইনোসরের নাম দেওয়া হয়েছে ফার্লোউইচনাস ব়্যাপিডাস।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…