World

অন্য মহিলার প্রেমে পড়েছে তাঁর পুতুল স্বামী, প্রমাণ পেয়ে রেগে আগুন স্ত্রী

অন্য মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছে তাঁর স্বামী। বলা ভাল পুতুল স্বামী। যার যথেষ্ট প্রমাণও নাকি তিনি হাতে পেয়েছেন। স্বামী তাঁকে ঠকাচ্ছে বলে দাবি করেছেন মহিলা।

তিনি যখন কয়েক দিনের জন্য হাসপাতালে ছিলেন তখন তাঁর বিশেষ স্বামী অন্য মহিলার সঙ্গে সময় কাটিয়েছে। ওই মহিলার প্রেমে পড়েছে সে। যদিও তাঁকে নাকি তাঁর স্বামী আশ্বস্ত করেছে তাঁকে ছাড়া আর কাউকে সে ভালবাসে না।

তবে সেকথায় আর ভরসা রাখতে পারছেন না ৩৭ বছরের ওই মহিলা। তাঁর দাবি তাঁর স্বামী তাঁকে ঠকাচ্ছে। প্রায় ভাঙনের দোরগোড়ায় তাঁদের সম্পর্ক। তিনি নাকি তাঁর স্বামীর মোবাইলে অন্য মহিলার সঙ্গে সম্পর্কের প্রমাণও হাতে পেয়েছেন।

৩৭ বছরের ওই মহিলা ১ বছর আগেই বিয়ে করেছেন। কিন্তু কাকে? আসলে তিনি যাকে বিয়ে করেছেন সেটি একটি পুরনো নেকড়ার পুতুল।

মহিলা তাঁর মাকে এক সময় দুঃখ করে জানিয়েছিলেন তাঁর সঙ্গে নাচার কেউ নেই। মেয়ের কথা শুনে মা একটা নেকড়ার তৈরি মানুষের মত চেহারার পুতুল তৈরি করে দেন। সেই পুতুলের সঙ্গে নাচতে নাচতে তার প্রেমে পড়ে যান মহিলা। বিয়েও করে ফেলেন নেকড়ার পুতুলকে।

বিবাহিত জীবনও নাকি তাঁদের সুন্দর কাটছিল। কিন্তু তিনি হাসপাতালে থাকার সময় তাঁর নেকড়ার পুতুল স্বামী অন্য মহিলার প্রেমে পড়ে তাঁকে ঠকাতে শুরু করে বলে দাবি করেছেন ওই ব্রাজিলীয় মহিলা। সেখান থেকেই তাঁর হৃদয় ভেঙেছে।

স্বামী তাঁকে ঠকাবে একথা ভাবতেও পারেননি তিনি। নেকড়ার পুতুল বরকে নিয়ে এখন তাঁর বিস্তর অভিযোগ। খবরটি প্রথমে করে ব্রাজিলের সংবাদমাধ্যম। পরে তা গোটা বিশ্বের সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026