SciTech

ভারতের মুকুটে নতুন পালক, ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল

ভারতীয় প্রযুক্তিতেই মূলত তৈরি ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর সর্বাধিক রেঞ্জের পরীক্ষা হয় সোমবার। সোমবার বেলা ১০টা ২০ মিনিটে ওড়িশার চাঁদিপুর থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র-কে উৎক্ষেপণ করা হয়। তা ২৯০ কিলোমিটার দূরে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে। এটাই ব্রহ্মস-এর সর্বাধিক রেঞ্জ। এই সাফল্যের জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় প্রযুক্তিতে হওয়ায় এর সাফল্যে উচ্ছ্বাসের মাত্রা সকল ভারতবাসীরই বেশি।

ভারতীয় অস্ত্রাগারে ব্রহ্মস-এর জায়গা পাওয়া অবশ্যই একটা বড় প্রাপ্তি বলে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা। ভারত অনেকদিন ধরেই চেষ্টা করছে অস্ত্র তৈরিতে নিজস্ব প্রযুক্তি কাজে লাগাতে। তাদের নিজেদের তৈরি অস্ত্রে অস্ত্রাগার পূরণ করতে। কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে বাস্তবায়িত করতে। তাই ভারত এখন চেষ্টা করছে নিজেদের শক্তিতেই অস্ত্র তৈরি করতে। যা আধুনিক সময়ে অন্য শক্তিশালী রাষ্ট্রগুলির সঙ্গে সমকক্ষ হতে পারে।

ব্রহ্মস নামটি এসেছে ২টি নাম থেকে। ২টিই নদী। একটি ভারতের ব্রহ্মপুত্র। অন্যটি রাশিয়ার মস্কোভা। এর কারণও রয়েছে। ভারত ও রাশিয়া যৌথভাবে ব্রহ্মস তৈরির প্রোজেক্টে কাজ করেছে। এটি তৈরি হয়েছে এই ২ দেশের কর্ম তৎপরতায়। ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে ভারতের ৩ সেনা বিভাগ, পদাতিক, নৌ ও বায়ু সেনাই ব্যবহার করতে পারবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026