National

অস্ত্রভান্ডারে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সংখ্যা দ্রুত বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ

পরিস্থিতি বদলাচ্ছে। প্রতিবেশি দেশ সন্ত্রাসে মদত দিচ্ছে। জঙ্গি ঘাঁটি বেড়ে উঠতে সাহায্য করছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভারতও নিজের দেশের সুরক্ষাকে আরও নিশ্চিত করল।

সীমান্তে পরিস্থিতি উদ্বেগজনক। যদিও ভারতের অত্যাধুনিক অস্ত্রভান্ডারের আলতো ছোঁয়াতেই পাকিস্তান ধরাশায়ী হয়েছে। অনেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভারত লক্ষ্য করে ছুঁড়েছে ঠিকই, কিন্তু তার একটিও ভারতের মাটি ছুঁতে পারেনি। তার আগেই তা ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা।

তবে যেভাবে পাকিস্তান জঙ্গিদের সাহায্য করছে, বিনা প্ররোচনায় ভারতে গুলিবর্ষণ করছে, মর্টার নিক্ষেপ করছে, যেভাবে ক্ষেপণাস্ত্র পর্যন্ত নিক্ষেপ করছে তাতে দেশের সুরক্ষার স্বার্থে ভারত তার অস্ত্রভান্ডারকে আরও সমৃদ্ধ করতে চাইছে।

দেশ ও দেশের মানুষকে সুরক্ষিত রাখতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র উৎপাদনে আরও জোর দিল। লখনউতে ব্রহ্মসের উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করল তারা। যেখানে প্রতিবছর ৮০ থেকে ১০০টি করে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। যা ভারতের সুরক্ষা নিশ্চিত করতে অন্যতম ভরসা।

লখনউয়ের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডরে এই নতুন ইউনিট তৈরি করা হয়েছে। যেখানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ইউনিটের উদ্বোধন করেন।

এই সুপারসনিক ক্ষেপণাস্ত্র ভারতের অস্ত্রভান্ডারকে আরও সমৃদ্ধ করার অর্থ ভারতের নিজের দেশের সুরক্ষা নিশ্চিত করার পথে আরও একধাপ এগিয়ে যাওয়া। এই নতুন ইউনিটটি তৈরি করতে ৩০০ কোটি টাকা খরচ হয়েছে।

২০২১ সালে এই ইউনিটটির শিলান্যাস হয়। ৮০ হেক্টর জমির ওপর এই ইউনিটটি তৈরি হয়েছে। উত্তরপ্রদেশ সরকার এই জমি কোনও অর্থ ছাড়াই ব্রহ্মস তৈরির জন্য দান করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026