World

খনিতে কাজ করতে গিয়ে মিলল বিশ্বের অন্যতম বড় হিরে

হিরেটি ঘিরে উৎসাহ তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। ৩৫২ গ্রাম ওজনের হিরেটি খনি থেকে তুলে আনা হয়েছে। সব রেকর্ড ভেঙে দিয়েছে হিরেটি।

বিশ্বের অন্যতম বড় হিরে বেরিয়ে এল খনিগর্ভ থেকে। আফ্রিকার বোতসোয়ানার খনিতে কাজ করার সময় অতিকায় হিরেটির সন্ধান মেলে।

কারোয়ে হিরের খনিতে খনন কাজের দায়িত্বে রয়েছে কানাডার একটি সংস্থা। সেই সংস্থার তরফেই এই হিরে পাওয়ার কথা জানানো হয়েছে।

১ হাজার ৭৫৮ ক্যারেটের হিরেটি ঘিরে খুব স্বাভাবিকভাবেই উৎসাহ তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। ৩৫২ গ্রাম ওজনের হিরেটি খনি থেকে তুলে আনা হয়েছে। লুকারা সংস্থা সাধারণত বড় হিরে বিশ্বকে দিয়ে এসেছে। এটি তারমধ্যে হয়তো সবচেয়ে বড়।

আফ্রিকার বোতসোয়ানা দেশটি হিরের খনির জন্য বিখ্যাত। বোতসোয়ানার কারোয়ে হিরের খনির মালিক লুকারা সংস্থা। এর আগেও এই খনি থেকে বড় হিরে বেরিয়ে এসেছে। ২টি বার হয়েছে ১ হাজার ক্যারেটের ওপর।

ফলে এই খনিতে যে বড় হিরে পাওয়া যায় তা আগে থেকেই প্রসিদ্ধ ছিল। তবে এতদিন যা বার হয়েছে তার সব রেকর্ড ভেঙে দিয়েছে এবার পাওয়া হিরেটি।

আফ্রিকায় এখনও পর্যন্ত যত হিরে মাটির তলা থেকে বেরিয়ে এসেছে এবার পাওয়া ১ হাজার ৭৫৮ ক্যারেটের এই হিরেটি তারমধ্যে সবচেয়ে বড়। ফলে সেদিক থেকে এটা রেকর্ড। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026