Lifestyle

পার্কে ডিম ভাজা মানেই বসন্ত এসে গেছে

শুনে অবাক লাগতেই পারে। ডিম ভাজার সঙ্গে বসন্তের কি যোগ সেটা বুঝে উঠতে অসুবিধাও হতে পারে। তবে এটাই বসন্ত আবাহনের বিশেষত্ব। সঙ্গে রয়েছে আরও কিছু।

এখন ভারতে শীত ঋতু তার মধ্যগগনে। দক্ষিণ ভারত বাদ দিলে অন্যত্র ঠান্ডার পরশ। তবে এই শীতকাল শেষ হওয়া মানেই বসন্তের শুরু।

ভারতের মত সারা বিশ্বেই বসন্ত মানুষের বড় প্রিয় একটি ঋতু। তাই বসন্তকে আলাদা করে আহ্বান জানানোর রীতি অনেক জায়গায় রয়েছে। তাও আবার এক এক রকম।

এমন এক দেশ রয়েছে যেখানে ডিম ভাজার সঙ্গে যোগ রয়েছে বসন্ত ঋতুর। শুনে একটু অবাক লাগলেও এটাই এখানকার পরম্পরা।

ইউরোপে যুগোস্লাভিয়া দেশটার আর কোনও অস্তিত্ব নেই। তা ভেঙে ৫টি নতুন দেশ তৈরি হয়েছে। যার একটি বসনিয়া ও হার্জেগোভিনা। এই বসনিয়া স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায় ১৯৯২ সালে। এই দেশটিতেও আহ্বান জানানো হয় বসন্তকে।

একদম উৎসবের মেজাজে পিকনিক মুডে বসন্ত পা দেয় এ দেশে। বসনিয়ায় বসন্তকে আহ্বান জানানোর জন্য নদীর ধারের সবুজ পার্কে বসে এক পিকনিকের মত আয়োজন হয়। সেখানে বিশাল একটি কড়াইতে ডিম ভাজা হয়।

সকালে এই ডিম ভাজা দিয়ে শুরু হয় উৎসব। এই ডিম ভাজা উপস্থিত সকলে প্রাতরাশ হিসাবে খান। বসনিয়ার জেনিকা শহরে এই রীতি সবচেয়ে বেশি প্রসিদ্ধ।

এখানে নদীর ধারে সবুজ গালিচা মোড়া ঘাস জমিতে উৎসবের আনন্দে মেতে ওঠেন সকলে। নরম রোদ গায়ে মেখে সারাদিন চলে উৎসব।

সেখানে মানুষ পার্টি করেন। পিকনিক করেন। অনেকে নদীর জলে সাঁতার কাটেন। সব মিলিয়ে বসন্তকে সকালে ডিম ভাজা দিয়ে আহ্বান জানানো সহ সারাদিন ধরে চলে চুটিয়ে আনন্দ উপভোগ।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026