World

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন। সেই বরিস যিনি ব্রেক্সিট নিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন। ব্রিটেনের প্রাক্তন বিদেশ সচিব বরিস ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে-র সবচেয়ে বড় সমালোচকও। যদিও একই দলে রয়েছেন তাঁরা। ব্রিটেনে এখন শাসন করছে কনজারভেটিভ পার্টি। মঙ্গলবার ভোটাভুটির মধ্যে দিয়ে সেই দলের নেতা নির্বাচিত হলেন বরিস জনসন।

বরিসের সঙ্গে সবচেয়ে বেশি লড়াই হয় এই পদের জন্য জেরেমি হান্টের। তবে শেষ হাসি হাসেন বরিসই। আর সেই হাসি বেশ চওড়া হয়েছে ভোটের বড় ব্যবধান থাকায়। কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনের জন্য ভোটাভুটিতে বরিস পেয়েছেন ৯২ হাজার ১৫৩টি ভোট। অন্যদিকে তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জেরেমি হান্ট পেয়েছেন ৪৬ হাজার ৬৫৬টি ভোট।

বড় ব্যবধানে জয়ী হয়ে দলের নেতা নির্বাচিত হওয়ার পর দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলা বরিস অবশ্য হান্টকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এও বলেন যে দুর্দান্ত ভাবনার ক্ষেত্রে সেরা হান্ট। টেরেসা মে-কেও অভিনন্দন জানাতে ভোলেননি বরিস। যদিও তিনি তাঁর সবচেয়ে বড় সমালোচক হিসাবে খ্যাত। তবু টেরেসা মে-কে ধন্যবাদ জানিয়ে বরিস বলেন, মে-র মন্ত্রিসভায় কাজ করাটা তাঁর জন্য অত্যন্ত সম্মানের ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026