World

করোনা থেকে সেরে উঠেই দারুণ খবর পেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

করোনা সংক্রমিত হওয়ার পর প্রথমে হোম কোয়ারেন্টিন ও পরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেই লড়াই জিতে উঠেই দারুণ খবর পেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

কথায় বলে সব আঁধারের শেষে আলো থাকে। মেঘ একদিন কেটে যায়। ঝলমলে হয়ে ওঠে প্রকৃতি। তেমনই করোনার কালো ছায়া তাঁকে টেনে নিয়ে গিয়েছিল আইসিইউ পর্যন্ত। তারপর সেখান থেকে করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ফিরেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই কালো দিন পার করে তাঁর জীবনে এবার এল দারুণ খবর। একটা তাজা বাতাসের মত মন ভাল করে করে দেওয়া সেই খবরে স্বভাবতই খুশি বরিস।

বরিস জনসনের প্রেমিকা তথা বাগদত্তা ক্যারি সাইমন্ডস জন্ম দিলেন তাঁদের সন্তানের। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র একথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন মা ও সদ্যোজাত ২ জনেই ভাল আছেন। লন্ডনের হাসপাতালে বুধবার যতক্ষণ ক্যারি অপারেশন থিয়েটারে ছিলেন ততক্ষণ হাসপাতালে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন বরিস জনসন। তারপর সুখবর পেয়ে আনন্দে ফেটে পড়েন।

৫৫ বছর বয়সী বরিসের সঙ্গে ৩২ বছরের ক্যারির বিয়ের সব ঠিকঠাক। তার আগেই অবশ্য ক্যারি জন্ম দিলেন তাঁদের সন্তানের। গত মার্চেই বরিস ও ক্যারি কার্যত ঘোষণাই করেছিলেন যে তাঁদের সন্তান আসতে চলেছে গ্রীষ্মের শুরুতেই। হলও তাই। গ্রীষ্মের শুরুতেই জনসন পরিবারে নবাগতের আগমন হল। করোনার সঙ্গে লড়াই জিতে গত সোমবারই তাঁর কাজে ফিরেছেন বরিস। বুধবার বাবা হলেন তিনি। তবে ব্রিটেনে করোনা পরিস্থিতি কিন্তু এখনও উদ্বেগজনক। দেশের খুব কঠিন সময়ে সন্তান এল বরিসের ঘরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026