World

বিছানা থেকে উঠে পা ফেলার অবস্থায় এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আইসিইউ থেকে মুক্তি পেয়েছেন। এখনও হাসপাতালেই আছেন। শনিবার তিনি বিছানা থেকে উঠতে পেরেছেন। যদিও তাঁর করোনা নেগেটিভ এখন আসেনি।

করোনা সংক্রমণের জেরে গোটা ব্রিটেন জুড়ে এখন মহাসংকটকাল। হুহু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। করোনার থাবা থেকে মুক্তি পায়নি ব্রিটেনের রাজপরিবার। রেহাই পাননি ব্রিটিশ প্রধানমন্ত্রীও।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা পজিটিভ হিসাবে ধরা পরার পর তিনি ছিলেন বাড়িতেই। হোম কোয়ারেন্টিনে। এক সপ্তাহ সেখান থেকেই কাজও চালিয়ে যান। কিন্তু সপ্তাহ ঘোরার পর তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে আইসিইউতে রাখা হয় বরিস জনসনকে।

অবশেষে তিনি আইসিইউ থেকে মুক্তি পেয়েছেন। এখনও হাসপাতালেই আছেন। শনিবার তিনি বিছানা থেকে উঠতে পেরেছেন। যদিও তাঁর করোনা নেগেটিভ এখন আসেনি। তবে তিনি বিছানা থেকে উঠে এদিন সামান্য হেঁটেছেন। দু-চার পা বলাই ভাল। ওটুকুই শক্তি অর্জন করতে পেরেছেন তিনি। তবে তিনি দ্রুত সেরে উঠবেন বলেই আশাবাদী গোটা দেশ।

গত শুক্রবারই বরিস জনসনের বাবা জানিয়েছিলেন হতে পারে তাঁর ছেলে আইসিইউ থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু তিনি এখনও ঝুঁকিমুক্ত নন। তাঁর বিশ্রামের প্রয়োজন। ব্রিটেনে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার পার করেছে। মৃতের সংখ্যা প্রায় ৯ হাজার ছুঁই ছুঁই করছে। সুস্থ হয়ে ফিরেছেন ৩৪৪ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026