World

প্রিন্স চার্লসের পর এবার ব্রিটেনে করোনায় কাবু প্রধানমন্ত্রীও

ব্রিটিশ রাজপরিবারে করোনা ঢুকে পড়েছিল ২ দিন আগেই। খোদ প্রিন্স চার্লসকে করোনা পজিটিভ হিসাবে পাওয়া যায়। গোটা ব্রিটেনেও পরিস্থিতি রীতিমত উদ্বেগজনক। এরমধ্যেই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় কাবু বলে জানতে পারা যায়। বরিস জনসন নিজেই জানান তিনি করোনা পজিটিভ। তিনি এও জানান নিজেকে আলাদা করে নিয়ে সেখান থেকেই কাজ চালাবেন তিনি।

ফাইল : প্রিন্স চার্লস, ছবি – আইএএনএস

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পাশাপাশি ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রকের সচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন তিনিও করোনা পজিটিভ। তাঁকে পরীক্ষা করতে বলা হয়েছিল। সেইমত তিনি করোনা পরীক্ষা করান। জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তবে তিনি এও জানিয়েছেন তাঁর লক্ষ্ণণগুলি খুবই হাল্কা। তাই তিনি বাড়িতেই আছেন। তবে নিজেকে একদম আলাদা করে নিয়েছেন। সেখান থেকেই কাজ চালিয়ে যাবেন হ্যানকক।

প্রতীকী ছবি

ব্রিটেনে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫৮৯ জন। যারমধ্যে মৃত্যু হয়েছে ৭৫৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩৫ জন। যারমধ্যে পার্লামেন্ট আন্ডার সেক্রেটারি নাদিন ডোরিজও আছেন। তিনি সুস্থ হয়ে ফেরেন। তারপরই গত ২৪ মার্চ তিনি ব্রিটেনের পার্লামেন্টে হাজির হন। কাজে যোগ দেন। সকলেই তাঁকে করতালি দিয়ে স্বাগত জানান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026