ফাইল : ভূমিধ্বস
ওপর দিয়ে চলে গেছে রাস্তা। গাড়ি চলাচল তার ওপর দিয়ে। সেই হাইওয়ের তলার একটি বিশাল অংশ ধসে গেল ধসে। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিকেই এর জন্য দায়ী করছে প্রশাসন। বৃষ্টিতে রাস্তার তলার মাটি প্রচুর জল নিয়ে নিয়েছিল। তাতেই ধসে যায় বিশাল অংশের মাটি। বসে যায় রাস্তা।
এই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। ২০ জন আহত। তবে ধ্বংসস্তূপের তলায় আরও দেহ থাকতে পারে বলেই মনে করছে প্রশাসন। যা পরিস্থিতি তাতে পুরো জায়গা সাফ করতে আরও কয়েকদিন লাগবে বলেই জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বলিভিয়ার রাজধানী শহর লা পাজ-এর কাছে।
লা পাজ ও কারানাভি, এই ২ শহরকে জুড়েছে এই হাইওয়ে। ব্যস্ত রাস্তা। অহরহ যান চলাচলৱ এর ওপর দিয়ে। সেই রাস্তায় ধস নেমে যান চলাচলও ব্যাহত হয়েছে। ধস সাফ করে রাস্তা আবার চালু করতে প্রায় ১৫০ জন সেনাকর্মী দিনরাত কাজ করছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…