SciTech

মথদের পথ দেখায় রাতের আকাশ, অবাক করা হলেও এটাই বাস্তব

মথ নামে পতঙ্গরা মানুষের পরিচিত। এই মথদের একটি প্রকার রয়েছে যারা হাজার হাজার কিলোমিটার যাত্রা করে। তাদের পথ স্থির করে রাতের আকাশ।

বছরের একটা সময় উপযুক্ত পরিবেশের টানে অনেক পাখি থেকে পতঙ্গ হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। ডানায় ভর করে তারা পৌঁছে যায় তাদের পছন্দের পরিবেশে। আবার সেখান থেকে সময় হলে ফিরে আসে নিজেদের জন্মগত আশ্রয়ে।

পরিযায়ী পাখিদের কথা তো প্রায় সকলেই জানেন। তারা শীতের সময় সাইবেরিয়া সহ বেশ কিছু অতি প্রবল ঠান্ডার জায়গা থেকে ভারতের নানা জায়গায় হাজির হয়। তারপর বসন্তের শেষ হলে ফিরে যায় তাদের আদি ঠিকানায়।

এজন্য তারা প্রতিবছর কয়েক হাজার কিলোমিটার পথ ওড়ে। কিন্তু অনেকেই ভাবেন তাদের পথ দেখায় কারা? পাখিরা পথ চিনে রাখে। যারা চেনে তারা পথ দেখিয়ে বাকিদের নিয়ে যায়। ফলে তারা ঝাঁকে ঝাঁকে উড়ে যায়।

কিন্তু এরা কেউই আকাশের চন্দ্র তারা দেখে পথ স্থির করেনা। কেবল অস্ট্রেলিয়ায় একধরনের বিশেষ প্রজাতির মথ দেখতে পাওয়া যায়, যারা হাজার হাজার কিলোমিটার পথ উড়ে পৌঁছয় তাদের বাৎসরিক নতুন ঠিকানায়।

রাতের আকাশের তারা, আকাশগঙ্গা তাদের পথ চিনিয়ে নিয়ে যায় প্রতিবছর। বোগং মথরা এভাবেই রাত নামলে পথ চেনে আকাশের দিকে চেয়ে। দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় বোগং মথদের বাস। তারা বসন্ত এলে উড়ে যায় বরফ ঢাকা অ্যালপাইন গুহায়।

তারপর আবার শরৎকাল এলে তারা ফিরে আসে অস্ট্রেলিয়ায় তাদের নিজেদের ঠিকানায়। দক্ষিণ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ এটা জানিয়েছেন যে এই বোগং মথরা রাস্তা চেনে আকাশের তারা থেকে আকাশগঙ্গার দিগনির্ণয় দেখে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026