Entertainment

জামা খুলতে হবে, সিনেমায় সুযোগ পাওয়ার গোপন শর্ত ফাঁস করলেন ববি দেওল

ববি দেওল এতদিন পর মুখ খুললেন। আর মুখ খুলে যা জানালেন তা বলিউডের অনেকেরও হয়তো জানা ছিলনা। যা ববি প্রকাশ্যে জানালেন করণ জোহরকে।

ববি দেওল তাঁর কেরিয়ার ভাল শুরু করলেও ক্রমে পিছিয়ে পড়তে থাকেন। বড় পর্দায় কমতে থাকে সুযোগ। সেলুলয়েড থেকে হারিয়ে যাচ্ছিলেন তিনি। একটা সময় সলমন খানেরও এমন একটা খারাপ সময় এসেছিল। ববি ও সলমনের সম্পর্ক ভাল। একে অপরকে মামু বলে ডাকেন।

একদিন ববির সঙ্গে কথা বলার সময় সলমন স্বীকার করেন তিনি যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন ববির ভাইয়ের কাঁধে চেপে যান। তারপর সঞ্জয় দত্তের কাঁধে চেপে যান।

ফলে সলমন ফের সাফল্যের মুখ দেখেন। সলমনের সেই কথায় ববি সলমনকে বলেন, এবার তিনি নিজের খারাপ সময় থেকে বার হতে সলমনের কাঁধে চড়তে চান।

তখন কিছু না বললেও ২ বছর পর তাঁর কাছে একটা ফোন আসে। ওপার থেকে সলমন বলেন মামু জামা খুলতে রাজি আছো কি! উত্তরে ববি জানান, তিনি সবকিছু করতে রাজি।

এই কথোপকথনের পর তিনি রেস ৩ সিনেমায় সুযোগ পান। একদম হাতে কাজ না থাকা অবস্থা থেকে রেস ৩ সিনেমায় সুযোগ ববি দেওলকে কার্যত বড় পর্দায় ফেরত আসতে সাহায্য করে।

করণ জোহরের একটি শোতে উপস্থিত হয়ে সেই ফিরে আসার কাহিনিই শোনালেন ববি দেওল। কীভাবে জামা খোলার শর্তে সলমন খান তাঁকে রেস ৩ সিনেমায় সুযোগ করে দিয়েছিলেন সেকথাই জানালেন সানি দেওলের ভাই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026