Entertainment

পারিবারিক নির্যাতনের অভিযোগ, হাজতে ববি ডার্লিংয়ের স্বামী

গার্হস্থ্য নির্যাতনের অভিযোগে হাজতবাস হল বড় পর্দার পরিচিত অভিনেত্রী ববি ডার্লিংয়ের স্বামীর। ভালোবাসার পুরুষের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন ছিল দু’চোখে। তাই শরীর ও মনের কষ্ট তুচ্ছ করে লিঙ্গ পরিচয় পাল্টে ফেলেন বড় পর্দার পরিচিত মুখ ববি ডার্লিং। সমাজের কটাক্ষ উপেক্ষা করে অস্ত্রোপচারের সাহায্যে ববি ডার্লিং থেকে হয়ে ওঠেন পাখি শর্মা। নারী পরিচয়ে মধ্যপ্রদেশের ভোপালের ব্যবসায়ী রামনিক শর্মার সঙ্গে ২০১৬-য় পরিণয় বন্ধনে আবদ্ধ হন তিনি। কিন্তু বিয়ের ১ বছরের মাথায় স্বপ্নভঙ্গ হয়। শারীরিক নির্যাতন ও পণের দাবিতে অত্যাচারের অভিযোগ এনে ২০১৭-য় স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন ‘কেয়্যা কুল হ্যায় হাম’-এর অভিনেত্রী।

‘বিগ বস ১’-এর প্রতিযোগিনী দাবি করেন, রামনিক অস্বাভাবিক যৌন সম্পর্কের জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করত। মদ্যপান করে তাঁকে মারধর করত। ববি ডার্লিং এও অভিযোগ করেন, বিয়ের পর রামনিক তাঁর মুম্বই ও ভোপালের বাড়ি দখল করে। লাগামছাড়া শখ আহ্লাদে মত্ত হয়ে ওঠে। সেই কাজে রামনিককে তাঁর বাড়ির লোক ইন্ধন যোগাত বলে দাবি করেন ‘পার্টনার’, ‘আপনা সপনা মানি মানি’-র অভিনেত্রী। ভোপালের বাড়িতে স্বামী দীর্ঘদিন আটকে রেখে তাঁকে অত্যাচার করত বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন ববি।

তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গত ১১ মে ববি ডার্লিংয়ের স্বামী রামনিককে গ্রেফতার করে তাঁরা। যদিও রুপান্তরকামী স্ত্রীর সব অভিযোগ অস্বীকার করেন গার্হস্থ্য হিংসা মামলায় অভিযুক্ত রামনিক শর্মা। হাজতবাস এড়াতে দিল্লি আদালতে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। সেই আবেদন নাকচ করে দেন বিচারকরা। আপাতত আদালতের পরবর্তী শুনানির দিন পর্যন্ত তিহার জেলের কুঠুরিতে দিন কাটাচ্ছে রামনিক শর্মা।

(ছবি – সৌজন্যে – ফেসবুক)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026