Sports

রাহুল, হার্দিকের ওপর থেকে ব্যান তুলে নিল বিসিসিআই

অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজ চলাকালীনই ভারতের জাতীয় দলের ২ ক্রিকেটার কেএল রাহুল ও হার্দিক পাণ্ডিয়াকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরানো হয়। বিসিসিআই তাঁদের খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করে। তারপর থেকে অস্ট্রেলিয়ায় ৩টি একদিনের ম্যাচ ও নিউজিল্যান্ডে প্রথম একদিনের ম্যাচে ছিলেন না হার্দিক ও রাহুল। অবশেষে তাঁদের সেই নির্বাসনের দিন শেষ হল। বৃহস্পতিবার ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই এই ২ ক্রিকেটারের ওপর থেকে ব্যান তুলে নিল।

এদিন বিসিসিআই-এর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর জানিয়ে দিয়েছে রাহুল, হার্দিকের ওপর থেকে ব্যান তুলে নেওয়া হল। আর সেই ব্যান তুলে নেওয়া লাগু হল এখন থেকে। অর্থাৎ এই মুহুর্তে রাহুল, হার্দিক ২ জনেই মুক্ত। তাঁরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের জন্যও দলে জায়গা পেতে পারেন।

চিত্র পরিচালক ও প্রযোজক করণ জোহরের একটি টিভি শো-তে এই ২ ক্রিকেটার উপস্থিত থেকে মহিলাদের সম্বন্ধে কটূক্তি করেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। নিজেদের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চান এই ২ ক্রিকেটার। অন্যদিকে ভারতের ক্রিকেট অধিনায়ক জানিয়ে দেন তাঁরা রাহুল ও হার্দিকের মহিলাদের সম্বন্ধে মন্তব্যকে সমর্থন করেননা। অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই তাঁদের দেশে ফেরানো হয়। বিসিসিআই তাঁদের ভারতীয় দলে খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করে। সেই নিষেধাজ্ঞা এদিন উঠে গেল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026