Sports

ভারত থেকে সরল টি-২০ বিশ্বকাপ

ভারতে টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে কী হবে? সে প্রশ্নের উত্তর মিলল। ভারত থেকে সরে গেল টি-২০ বিশ্বকাপ।

টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তবে তা ভারতে হবে না। ভারতে হওয়ার কথা থাকলেও সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তা সরানো হল। ভারত থেকে টি-২০ বিশ্বকাপ সরছে সংযুক্ত আরব আমিরশাহিতে।

চলতি বছরে আইপিএল মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল কেকেআর, চেন্নাই সুপার কিংস দলের কয়েকজন খেলোয়াড় ও আধিকারিকের করোনা ধরা পড়ায়। সেই প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি হতে চলেছে সংযুক্ত আমিরশাহিতে।

গত বছর অবশ্য পুরো আইপিএলই হয়েছিল সেখানে। এবার আইপিএল হওয়ার পর সেখানেই আগামী অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে।

সোমবারের মধ্যেই বিসিসিআই-কে তাদের সিদ্ধান্তের কথা জানাতে হত আইসিসি-কে। বিসিসিআই তাদের সিদ্ধান্ত জানানোর পরই আইসিসি পরবর্তী সিদ্ধান্ত জানাবে টি-২০ বিশ্বকাপ নিয়ে। তবে আইসিসি আগেই ইঙ্গিত দিয়েছিল যে যদি ভারত তাদের দেশে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত করতে নাও পারে তাহলেও সংযুক্ত আরব আমিরশাহিতে তাদেরই আয়োজক হিসাবে থাকতে হবে।

বিসিসিআই এ নিয়ে এদিন বৈঠকেও বসে। বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংবাদ সংস্থা আইএএনএস-কে জানান ভারতে এই প্রতিযোগিতা করা সম্ভব হচ্ছেনা। করোনার তৃতীয় ঢেউ আসবে বলে শোনা যাচ্ছে। এই অবস্থায় টি-২০ বিশ্বকাপ করা অত্যন্ত ঝুঁকির হতে পারে বলে জানান রাজীব শুক্লা।

এদিকে এমনও শোনা যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরশাহি ছাড়াও টি-২০ বিশ্বকাপের প্রথম দিকের বেশ কিছু ম্যাচ হয়তো ওমানেও খেলা হতে পারে। তবে ভারতে যে হচ্ছে না এদিন কার্যত বিসিসিআই সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026