SciTech

এ প্রাণির জিভের ওজনই একটা হাতির ওজনের সমান

অবিশ্বাস্য মনে হতেই পারে, কিন্তু এটাই বাস্তব। এ প্রাণির জিভের ওজন একটি হাতির ওজনের সমান হয়। আর এমনও নয় যে সে প্রাণি অবলুপ্ত।

পৃথিবীর জলে, স্থলে, অন্তরীক্ষে নানা প্রাণি ঘুরে বেড়াচ্ছে। এদের কেউ উড়তে পটু, কেউ জলে থাকতে, কেউ আবার শুকনো ডাঙায় দিব্যি জীবন কাটায়। মানুষ যেমন স্থলেই সাবলীল। এসব প্রাণির কাউকে প্রায় দেখতে পাওয়া যায়না, এতটাই ছোট। আবার কোনও প্রাণি অতিকায়।

এই পৃথিবীতে এমনও একটি প্রাণি রয়েছে যার শরীরের ওজন বাদ দিন, কেবল জিভের ওজনই একটি হাতির ওজনের সমান হয়। তারা বাঁচেও বহুদিন। আর তাদের দেহ এতটাই বিশাল যে মানুষের ধারনার বাইরে।

এ প্রাণি জলচর। মাছ একেবারেই নয়। জলজ প্রাণি। সমুদ্রে নানাধরনের তিমি থাকে। তাদের ধরন আলাদা। চেহারা আলাদা। অভ্যাসও আলাদা।

তিমির দুনিয়ায় সবচেয়ে বড় তিমি হল নীল তিমি। পৃথিবীতে যত প্রাণি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় প্রাণিটির নাম নীল তিমি। এদের শুধু জিভের ওজনই ২ হাজার ৭০০ কেজি।

শিল্পীর চোখে নীল তিমির জিভ, ছবি – সৌজন্যে – ফেসবুক – @montereybayaquarium

যা অনেক ক্ষেত্রেই একটি হাতির ওজনের সমান হয়। নীল তিমির গড় ওজন হল ১ লক্ষ ৮০ হাজার কেজি। আর তাদের গড় আয়ু হল ৮০ থেকে ৯০ বছর। এমন এক প্রাণি সমুদ্রে তার মত ঘুরে বেড়ায়।

জাহাজে সফরকালে নাবিকদের অনেক সময় নীল তিমি নজর কাড়ে। এদের ডাকও অত্যন্ত তীব্র হয়। সমুদ্রের এই দানব চেহারার প্রাণিই এখন পৃথিবীতে জীবিত প্রাণিদের মধ্যে সবচেয়ে বড়।

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026