SciTech

দুধের রং কালো, এমন প্রাণিও রয়েছে পৃথিবীতে

প্রাণির গায়ের রং যাই হোক না কেন তার দুধের রং সাধারণত সাদাই হয়। তবে পৃথিবীতে এমনও একটি প্রাণি রয়েছে যাদের দুধের রং কালো।

মাতৃদুগ্ধ এক শিশুর জন্য অমৃত বলে মনে করা হয়। সে মানুষ হোক বা অন্য প্রাণি। তার শিশুকে বড় করে তোলার জন্য প্রাথমিক ভাবে মাতৃদুগ্ধই ভরসা। স্তন্যপায়ী প্রাণি মানেই মাতৃদুগ্ধে শিশু বড় হয়ে ওঠে।

প্রাণিদের গায়ের রং নানারকম হয়। কিন্তু তাদের দুধের রং সাধারণভাবে সাদাই হয়। যদিও তার কয়েকটি ব্যতিক্রম আছে। তবে সেই ব্যতিক্রমে একটিই প্রাণি এমন রয়েছে যাদের দুধের রং কালো হয়।

শুনে অবাক লাগতে পারে। তবে প্রাণিটি যে একেবারেই অচেনা তাও নয়। বরং সকলের খুব চেনা এই প্রাণি, যার দুধের রং কালো হয় বলেই বিভিন্ন বিশেষজ্ঞেরা দেখেছেন।

সাধারণ জ্ঞানের যে প্রশ্ন হয়, কুইজের প্রশ্ন হয়, এই প্রশ্ন সব ক্ষেত্রেই আসতে পারে। তাই এটা জেনে রাখা ভাল। আফ্রিকার যে কালো গণ্ডার হয়, তাদের দুধ কালচে হয়।

আফ্রিকান কালো গণ্ডার, ফাইল ছবি

অত্যন্ত কম ফ্যাট যুক্ত এই দুধ কিন্তু তাদের সন্তানদের জন্য স্বাস্থ্যকর। ২ শৃঙ্গযুক্ত এই গণ্ডারগুলির ২টি করে শিং থাকে। আফ্রিকার ২ শৃঙ্গ গণ্ডারের কথা প্রায় সকলের জানা।

কালো আফ্রিকান স্ত্রী গণ্ডাররা তাদের সন্তানদের বড় করতে প্রায় ২ বছর সময় নেয়। এই সময়কালে তারা সন্তানের যত্ন নেয়। তাদের খুব ধীরে ধীরে বড় করে তোলে। আফ্রিকার এই কালো গণ্ডারের কালচে দুধ কিন্তু বহু মানুষকেই অবাক করে। যদিও পুষ্টিগুণে তা গণ্ডার শিশুর জন্য উপযুক্ত।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026